অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

যাদবপুরে কথাকাহনের শারদ অনুষ্ঠান, উন্মোচিত ৩৭টি গ্রন্থ; দশ মহিলাকে ‘দশভূজা দুর্গা সম্মান’

সাহিত্য ও সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে যাদবপুরে অনুষ্ঠিত হল কথাকাহন প্রকাশনীর শারদ অনুষ্ঠান। গত ১৩ অক্টোবর ২০২৬ যাদবপুর সংস্কৃতিক মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩৭টি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং কথাকাহন প্রকাশনীর শারদ সংখ্যা ১৪৩৩-এর প্রকাশ।সাহিত্যচর্চা, শিক্ষা ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও ইতিহাস গবেষক ড. আকবর আলি শাহকে ‘কথাকাহন শিক্ষাব্রতী রৌপ্য কলম সম্মান ২০২৬’ প্

যাদবপুরে কথাকাহনের শারদ অনুষ্ঠান, উন্মোচিত ৩৭টি গ্রন্থ; দশ মহিলাকে ‘দশভূজা দুর্গা সম্মান’

নিজস্ব সংবাদদাতা: সাহিত্য ও সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে যাদবপুরে অনুষ্ঠিত হল কথাকাহন প্রকাশনীর শারদ অনুষ্ঠান। গত ১৩ অক্টোবর ২০২৬ যাদবপুর সংস্কৃতিক মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ৩৭টি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং কথাকাহন প্রকাশনীর শারদ সংখ্যা ১৪৩৩-এর প্রকাশ।সাহিত্যচর্চা, শিক্ষা ও সমাজসেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও ইতিহাস গবেষক ড. আকবর আলি শাহকে ‘কথাকাহন শিক্ষাব্রতী রৌপ্য কলম সম্মান ২০২৬’ প্রদান করা হয়। পাশাপাশি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দশজন বিশিষ্ট মহিলাকে ‘দশভূজা দুর্গা সম্মান’-এ ভূষিত করা হয়।এ ছাড়াও স্বর্ণপদক সম্মাননা প্রদান করা হয় সুব্রত মুন্সী, রানা বিশ্বাস ও মলয় কান্তি মাখালকে। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় বলে আয়োজক সূত্রে জানা গিয়েছে।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সমুদ্র বসু, লিলি বাগচী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাহিত্য ও সম্মাননা প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন ডান্স একাডেমি। অন্যদিকে, ৩০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করে অনুষ্ঠানে সাহিত্যরসের আবহ তৈরি করেন।গ্রন্থপ্রকাশ, কবিতা পাঠ, গুণীজনদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শারদ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি, কবি, সাহিত্যিক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কথাকাহন প্রকাশনীর কর্ণধার অপূর্ব হালদার।সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজিত এই অনুষ্ঠান নতুন লেখক, কবি ও সাহিত্যপ্রেমীদের একত্রিত করার পাশাপাশি বাংলা সাহিত্যচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল