লাইফ সার্টিফিকেট - কাকলী দাশগুপ্ত
বেঁচে আছি এখনও এক দারুণ মজা প্রমাণ চাই লাইন দাও, এই এক সাজা, স্মৃতি আজ মনে পড়ে লাইনে দাঁড়িয়ে গেছে ফিরে জগৎ হতে সহকর্মী ছেড়ে। এক মিনিট নীরবতা পালন, কর্তব্য শেষ, এক সাথে দিন কাটিয়েছি ভিন্ন পরিবেশ। কাজের সময় করেছি কাজ, চেয়ার গেছে চলে, হাসি মশকরা করেছি , একেই তো খুশি বলে। এখন সেই কথা, মনে পড়ে মনে মনে হাসি পায়, লাইফ সার্টিফিকেটের তরে সব লাইনে দাঁড়ায়। নেই কোন ক্ষোভ, পুরানো মানুষ দেখার লোভ, লাইন সকলকে এক করে, কাছে ডেকে আনে পুরানো কাজের কথা গুলো বেশি পড়ে মনে। ভুলে যাওয়া হাসি, দেখলে এ ওকে সব
বেঁচে আছি এখনও এক দারুণ মজা
প্রমাণ চাই লাইন দাও, এই এক সাজা,
স্মৃতি আজ মনে পড়ে লাইনে দাঁড়িয়ে
গেছে ফিরে জগৎ হতে সহকর্মী ছেড়ে।
এক মিনিট নীরবতা পালন, কর্তব্য শেষ,
এক সাথে দিন কাটিয়েছি ভিন্ন পরিবেশ।
কাজের সময় করেছি কাজ, চেয়ার গেছে চলে,
হাসি মশকরা করেছি , একেই তো খুশি বলে।
এখন সেই কথা, মনে পড়ে মনে মনে হাসি পায়,
লাইফ সার্টিফিকেটের তরে সব লাইনে দাঁড়ায়।
নেই কোন ক্ষোভ, পুরানো মানুষ দেখার লোভ,
লাইন সকলকে এক করে, কাছে ডেকে আনে
পুরানো কাজের কথা গুলো বেশি পড়ে মনে।
ভুলে যাওয়া হাসি, দেখলে এ ওকে সব খুশি
পরিবর্তন জীবন সায়াহ্নে এসে সবার মুখে হাসি
মিলি এক সাথে, সকলে হাসে সকল কে দেখে
এক হয়ে গেছে মন সবার রিটায়ার্ড হবার সুখে
মরণ বাঁশী বাজবে আসি বয়সের কাছে হেরে,।
এক এক করে সবাই যাবে ছেড়ে আগে বা পরে।
দিন গোনার পালা, পাওনা নেবার ছলে,
লোভ এখন ও আছে, এরিয়ার পাবো বলে,
কতো পাবার আশা, জীবন মরণের দিকে ভাগে,
পাকা চুল কালো করে, দাঁত তৈরি করে আগে
হার্ট সার্জারি করা, চোখে ছানি চশমা পরা
চুল কলপ করে , কেউ কেউ বয়স কম করা।
হাতে ব্যথা, হাঁটু ব্যথা,কানে না শোনা কথা
জীভের স্বাদ্ না থাকা কেবল অম্বল পেটে ব্যাথা
গ্যাস, সুগার, প্রেশার, ভুলে যাওয়া স্বভাব,
মেজাজ ঠিক আছে,আগের মতো মনোভাব,
মনে মনে লাগে লাজ, আর পারি করতে কাজ
বুড়ো বুড়ি হয়ে সবাই ঘরে থাকি সবাই আজ।
বেঁচে ও বাঁচার কাগজ দিতে হবে ভাই,
তা না হলে পেনশন আর পাবে না ভাই
সরকারি চাকুরে ছিলাম বেঁচে থাকার কাগজ দিতেই হবে
নইলে পাবে না পেনশন ।।
সম্পর্কিত খবর
কবিতা
আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’
বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত
পশ্চিমবঙ্গ
বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়!
প্রয়াত হলেন কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়। বাংলা কথাসাহিত্যের একটি জনপ্রিয় ধারার নাম প্রফুল্ল রায়। তাঁর শ্রেষ্ঠ রচনা গুলির মধ্যে ‘কেয়া পাতার নৌকো’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ সকল সাহিত্য পিপাসুদের মনে আজীবন ছাপ রেখে যাবে। সাহিত্য সমাজ হারাল তাদের অভিভাবক কে। ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন কথা সাহিত্যিক প্রফুল্ল রায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রয়াত হয়েছেন। উল্লেখ্য,১৯৩৪ সালের
কবিতা
এসেছেন, তিনি এসেছেন -- তপন বন্দ্যোপাধ্যায়
যেই না বোশেখ এল ডালে ডালে কী হিল্লোল কৃষ্ণচূড়ার মুখে হাসি আকাশবাতাস জুড়ে রবিঠাকুরের গান ওড়াউড়ি করে রাশি রাশি; ছাতিম তলায় বসে শালিকেরা গুনগুন তারাও কি গান গায় আজ জারুলফুলের রঙে হাওয়াদের মাখামাখি তাদেরও কী বৈশাখী সাজ! একটি কিশোর যায় কী সুন্দর সেজেগুজে আবৃত্তি করবে বুঝি সেও কিশোরী নাচের বেশে শরীরে বিভঙ্গ তুলে রবিবাবু ডেকেছে তাকেও; সুখী গৃহকোণে আজ বেজে যায় গ্রামোফোন পুরোনো দিনের স্মৃতি নিয়ে ওরে গৃহবাসী আজ খোল দ্বার খোল তিনি এসেছেন সবাইকে জানিয়ে।