Skip to content

বিহারের রাজনীতিতে বড়সড় পালাবদলের ইঙ্গিত, মুখ্যমন্ত্রী পদ ছাড়তে পারেন Nitish Kumar

নিজস্ব সংবাদদাতা : বিহারের রাজনৈতিক মহলে জোর জল্পনা—রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী Nitish Kumar কি এবার তাঁর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন? সূত্রের খবর, সোমবারই তিনি বিধান পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিতে পারেন, যার পরেই মুখ্যমন্ত্রী পদ ছাড়ার সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, প্রায় ১৯ বছরেরও বেশি সময় ধরে বিহারের প্রশাসনের শীর্ষে রয়েছেন নীতীশ কুমার। মোট ১০ দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি, যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। ফলে তাঁর সম্ভাব্য পদত্যাগ ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কে হবেন তাঁর উত্তরসূরী? চলতি মাসের ৯ মার্চ তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। ভারতীয় সংবিধান অনুযায়ী, একসঙ্গে বিধায়ক ও সাংসদ থাকা সম্ভব নয়। তাই বিধান পরিষদ থেকে তাঁর ইস্তফা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী পদ ছেড়ে রাজ্যসভায় গেলে তাঁর কার্যকর প্রশাসনিক ক্ষমতা অনেকটাই কমে যাবে।এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই দলের ভেতরে মতভেদ দেখা দিয়েছে। জেডি(ইউ)-র নেতা Anant Kumar Singh জানিয়েছেন, দলের অনেক সদস্য এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, যদিও মুখ্যমন্ত্রী নিজের অবস্থানে অনড়। এদিকে, বিরোধী শিবিরও এই ইস্যুতে সরব। আরজেডির ওয়ার্কিং প্রেসিডেন্ট Tejashwi Yadav অভিযোগ করেছেন, নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার কোনও ইচ্ছাই ছিল না, বরং বিজেপি তাঁকে বাধ্য করেছে। তাঁর কথায়, “বিজেপি পরিকল্পিতভাবে জেডি(ইউ)-কে দুর্বল করতে চাইছে এবং সেই কারণেই নীতীশ কুমারকে সরানো হচ্ছে।” উল্লেখ্য, ৫ মার্চই নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-এর সঙ্গে গিয়ে তিনি রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দেন এবং ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন। এখন নজর রাজনৈতিক মহলের—নীতীশ-পরবর্তী বিহারের নেতৃত্ব কার হাতে যাবে? জেডি(ইউ) কি নতুন মুখ সামনে আনবে, নাকি জোটসঙ্গী বিজেপির প্রভাব আরও বাড়বে? আগামী কয়েকদিনেই স্পষ্ট হতে পারে বিহারের রাজনীতির নতুন সমীকরণ।

Latest