Skip to content

দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রকাশ্যে ২০১৬ সালের SSC পরীক্ষার OMR শিট!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ আইনি লড়াই, অনিশ্চয়তা ও বঞ্চনার পর অবশেষে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। রাজ্যে নতুন সরকার গঠনের পর ২০১৬ সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর এসএলএসটি (SLST) পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করা হলো কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।কমিশন সূত্রে খবর, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনেই এই ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে যোগ্য চাকরিপ্রার্থীরা নিজেদের উত্তরপত্র প্রকাশের দাবিতে আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে আসছিলেন। সেই লড়াইয়ের প্রেক্ষিতেই এই পদক্ষেপকে ঐতিহাসিক জয় বলে মনে করছেন বহু পরীক্ষার্থী।এর আগে শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত বা ‘টেন্টেড’ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও, এবার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানোর লক্ষ্যে সমস্ত পরীক্ষার্থীর স্ক্যান করা আসল ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশের পরেও এতদিন বিভিন্ন আইনি জটিলতার কারণে এই প্রক্রিয়া আটকে ছিল।ও.এম.আর শিট প্রকাশের ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্নের কিছুটা হলেও সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Latest