Skip to content

অবৈধ নির্মাণে কড়া শুভেন্দু, বিল্ডিং প্ল্যান না থাকলেই কাটা হবে বিদ্যুৎ সংযোগ

অভিজিৎ সাহা: তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার রাজ্যজুড়ে অবৈধ নির্মাণ ও বেআইনি কারখানার বিরুদ্ধে কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari জানিয়েছেন, বৈধ বিল্ডিং প্ল্যান ছাড়া কোনও নির্মাণ আর বরদাস্ত করা হবে না। এমনকি অনুমোদনহীন বহুতল বা কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপস করা হবে না। রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা অবৈধ বহুতল, গুদাম ও কারখানাগুলির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, “যে কোনও নির্মাণের ক্ষেত্রে বৈধ অনুমোদন থাকা বাধ্যতামূলক। নিয়ম না মানলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”সম্প্রতি Tiljala এলাকায় ঘটে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অবৈধ কারখানার মালিকদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যে বহুতল ভবনে বেআইনি কারখানা চলছিল, সেটি ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে বলে তিনি জানান।সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পুরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ ও প্রশাসনিক দপ্তরকে অবৈধ নির্মাণ চিহ্নিত করার নির্দেশ পাঠানো হয়েছে। যেসব বহুতল বা বাণিজ্যিক ভবনের বৈধ নকশা ও অনুমোদন নেই, সেগুলির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হতে পারে। বিদ্যুৎ দপ্তরকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন ধরে অবৈধ নির্মাণ ও বেআইনি কারখানাকে কেন্দ্র করে যে অভিযোগ উঠছিল, তার বিরুদ্ধে এবার প্রশাসন কার্যকর পদক্ষেপ করতে চলেছে বলেই মনে করছে একাংশ। অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং পুরসভার নজরদারি আরও জোরদার করার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।সরকারি সূত্রের দাবি, ভবিষ্যতে কোনও অবৈধ নির্মাণ বা অনুমোদনহীন কারখানাকে রেয়াত করা হবে না। প্রয়োজনে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ইঙ্গিত মিলেছে।

Latest