অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

মার্কিন যুক্তরাষ্ট্র এখন টি২০ বিশ্বকাপ ক্রিকেট উৎসবের জন্য সেজে উঠেছে!

মার্কিন যুক্তরাষ্ট্র এখন নতুন উৎসবের জন্য সেজে উঠেছে। টি২০ বিশ্বকাপ ক্রিকেট। তার আগেই আচমকা টর্নেডো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাওয়া ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যার জেরে বাতিলই হয়ে গেল যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচও। ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত সে শহরের একাংশ। ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় গ্যালারির কিছু অংশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই এলইডি ভিডিও রিপ্লে স্ক্রিন দুমড়ে ভেঙে যায়। যদিও কর্তৃপক্ষ আশাবাদী, বিশ্বকাপের ওপেনি

মার্কিন যুক্তরাষ্ট্র এখন  টি২০ বিশ্বকাপ ক্রিকেট  উৎসবের জন্য সেজে উঠেছে!

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্র এখন নতুন উৎসবের জন্য সেজে উঠেছে। টি২০ বিশ্বকাপ ক্রিকেট। তার আগেই আচমকা টর্নেডো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাওয়া ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। যার জেরে বাতিলই হয়ে গেল যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচও। ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত সে শহরের একাংশ। ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় গ্যালারির কিছু অংশ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই এলইডি ভিডিও রিপ্লে স্ক্রিন দুমড়ে ভেঙে যায়। যদিও কর্তৃপক্ষ আশাবাদী, বিশ্বকাপের ওপেনিং ম্যাচে এর কোনও প্রভাব পড়বে না বলেই। ভারতীয় তারিখ অনুযায়ী ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। খাতায়-কলমে যথেষ্ট শক্তিশালী ভারতের ক্রিকেট দল। ব্যাটে যেমন রোহিত, বিরাটরা আছেন, তেমনই বোলিং বিভাগ সামলাবেন জশপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব মাঝের সারি সামলাবেন। কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহালের স্পিন জুটি প্রতিপক্ষের পরীক্ষা নেবে। সব মিলিয়ে তারকাখচিত দল নিয়েই মাঠে নামছে ‘মেন ইন ব্লু’।

৫ই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। ভারত কিন্তু তারকা সম্বল করেই বিশ্বকাপ জেতার স্বপ্নে একাকার।

সম্পর্কিত খবর

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল! CRICKET

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!

বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫) নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়

বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ! খেলা

বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ!

ভারত 170/6 (20) পাকিস্তান 106 (17) নিজস্ব সংবাদদাতা : আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিং ও স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতকের সুবাদে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে ভারতীয় মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। তিনি মাত্র ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খ

টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ! CRICKET

টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!

মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন