অবশেষে দেশে ফিরল টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল!
আক্ষেপ মেটার পরই নতুন সমস্যা। বার্বাডোজের ঘূর্ণিঝড়। সব কিছু ঠিক থাকলে আগেই দেশে পৌঁছে যেত চ্যাম্পিয়ন ভারতীয় দল। কিন্তু সেই সুযোগটাই মিলছিল না। ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ঝড় নিয়ে যতটা ভয়ঙ্কার কল্পনার পরিস্থিতি ছিল, ততটা তয়ঙ্কর হয়নি, সেটাই রক্ষে। ট্রফি জিতেও অবশ্য আটকা পড়ে থাকতে হয়েছিল বার্বাডোজেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা হয়। অবশেষে দেশে ফিরল টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল।ভারতীয় দল সাত-সকালে দেশে ফে
নিজস্ব সংবাদদাতা : আক্ষেপ মেটার পরই নতুন সমস্যা। বার্বাডোজের ঘূর্ণিঝড়। সব কিছু ঠিক থাকলে আগেই দেশে পৌঁছে যেত চ্যাম্পিয়ন ভারতীয় দল। কিন্তু সেই সুযোগটাই মিলছিল না। ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। ঝড় নিয়ে যতটা ভয়ঙ্কার কল্পনার পরিস্থিতি ছিল, ততটা তয়ঙ্কর হয়নি, সেটাই রক্ষে। ট্রফি জিতেও অবশ্য আটকা পড়ে থাকতে হয়েছিল বার্বাডোজেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা হয়। অবশেষে দেশে ফিরল টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল।ভারতীয় দল সাত-সকালে দেশে ফেরে। দিল্লি বিমানবন্দরে চ্যাম্পিয়ন টিমকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বেরোতেই রোহিতের নামে ধ্বনি। রোহিতও নিরাশ করেননি। বেশ কয়েক বার ট্রফি তুলে দেখার সুযোগ করে দিয়েছেন সকলকেই। টিম বাসে হোটেলে ফেরার পথেও একই ভিড়। রোহিত জানালা থেকে ট্রফি দেখাচ্ছেন, সমর্থকদের হাতে পতাকা। টিম হোটেলে পৌঁছনোয় রোহিতদের প্রথা মেনে স্বাগত জানানো হয়। তাল মিলিয়ে নাচলেন ক্য়াপ্টেন রোহিত শর্মাও। তাঁর সঙ্গে নাচ সূর্যকুমার যাদবেরও। বিমানযাত্রার সব ক্লান্তি যেন ঢাকা পড়ে গিয়েছে। দিনভর আরও নানা অনুষ্ঠানই রয়েছে টিম ইন্ডিয়ার। এমন মুহূর্ত তো আর বারবার আসে না!




সম্পর্কিত খবর
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!
বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫) নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়
খেলা
বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ!
ভারত 170/6 (20) পাকিস্তান 106 (17) নিজস্ব সংবাদদাতা : আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিং ও স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতকের সুবাদে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে ভারতীয় মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। তিনি মাত্র ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খ
CRICKET
টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!
মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন