অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কবে ছুটবে ঘাটালের বুক চিরে ট্রেন? 19টি প্রকল্পের তালিকায় নাম না থাকায় সরব নাগরিক উন্নয়ন কমিটি

আট উইকেটে ওমানকে হারিয়ে সুপার এইটে পথ উজ্জ্বল করল ইংল্যান্ড!

আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটের পথ মসৃণ করল ইংল্যান্ড। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া, তাঁদের পরের ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে। ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে স্কটিশরা দ্বিতীয় স্থানে, নেট রান রেট ২.১৬৪। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থানে,নেট রান রেট ৩.০৮১। আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে ওমানকে উড়িয়ে নেট রান রেট বিশাল বাড়িয়ে নিল ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ অধিন

আট উইকেটে ওমানকে হারিয়ে  সুপার এইটে  পথ উজ্জ্বল করল ইংল্যান্ড!

নিজস্ব সংবাদদাতা : আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটের পথ মসৃণ করল ইংল্যান্ড। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া, তাঁদের পরের ম্যাচ স্কটল্যান্ডের সঙ্গে। ৩ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে স্কটিশরা দ্বিতীয় স্থানে, নেট রান রেট ২.১৬৪। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থানে,নেট রান রেট ৩.০৮১। আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে ওমানকে উড়িয়ে নেট রান রেট বিশাল বাড়িয়ে নিল ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জোস বাটলার। অস্ট্রেলিয়া ম্যাচে হার এবং স্কটল্যান্ড ম্যাচ বৃ্ষ্টিতে ভেস্তে যেতেই চাপে পড়ে গেছিল ইংরেজরা। কিন্তু ওমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে পারলেই নেট রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল তাঁদের কাছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সেই কাজে সফল। ওমানের বিরুদ্ধে ১৬ ওভার ৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন জোস বাটলার, জনি বেয়ারস্টোরা। সেই সুবাদেই সুপার এইটের রাস্তা খোলা রাখল ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের সামনে দাঁঁড়াতেই পারেনি ওমানের ব্যাটাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় তাঁরা। ওমানকে বিশাল ব্যবধানে হারিয়ে দেওয়া সুপার এইটের পথে এক পা বাড়িয়ে রাখেলন বাটলাররা। ইংল্য়ান্ডের হয়ে কাজটা সহজ করে দেন জোফ্রা আর্চার, আদিল রশিদরা।

সম্পর্কিত খবর

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল! CRICKET

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল ভারতীয় মহিলা দল!

বাংলাদেশ ১৩৬/৮ (২০) | ভারত ১৩৯/৫ (১৬.৫) নিজস্ব সংবাদদাতা : মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চাপের ম্যাচে জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৬ রান করে।ভারতীয় দল ১৬.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলে জয় পায়

বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ! খেলা

বিশ্বকাপে ভারতের গর্জন, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বড় পদক্ষেপ!

ভারত 170/6 (20) পাকিস্তান 106 (17) নিজস্ব সংবাদদাতা : আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। রবিবার এজবাস্টনে অনুষ্ঠিত ম্যাচে দীপ্তি শর্মার বিধ্বংসী বোলিং ও স্মৃতি মান্ধানার ঝোড়ো অর্ধশতকের সুবাদে পাকিস্তানকে ৬৪ রানে পরাজিত করেছে ভারতীয় মহিলা দল। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। তিনি মাত্র ৪৪ বলে ৬৮ রানের ঝকঝকে ইনিংস খ

টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ! CRICKET

টি-২০ বিশ্বকাপ ঘিরে বিতর্কে বিস্ফোরক বার্তা! “আইসিসির চেয়ে বড় নয় কোনও দেশ”—সাফ জানালেন জয় শাহ!

মাঠের উত্তেজনার পাশাপাশি এবারের ICC T20 World Cup 2026 ঘিরে বিতর্কও ছিল চরমে। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক দেশের অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জটিল পরিস্থিতি। বিশেষ করে Bangladesh ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করায় গোটা বিষয়টি আরও ঘোলাটে হয়ে ওঠে। সেই অবস্থানকে সমর্থন জানায় Pakistan-ও।তবে শেষ পর্যন্ত International Cricket Council-এর কড়া অবস্থানের সামনে নতি স্বীকার করে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণে রাজি হয়। অন্যদিকে, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় Scotland, যা টুর্নামেন্টে নতুন