নিজস্ব সংবাদদাতা : বাংলার রাজনৈতিক পালাবদলের পর এবার তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দলীয় সূত্রে দাবি, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকার তহবিল রয়েছে, যার নিয়ন্ত্রণ নিয়ে দলের বিভিন্ন শিবিরের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।সূত্রের খবর, বিধানসভায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার পর দলের একাংশ ওই তহবিলের ওপর আইনি অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে দলীয় নেতৃত্বের তরফে তহবিলের নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে একাধিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
তহবিল বেহাত হয়ে যাওয়ার স্পষ্ট আশঙ্কা ও ভীতি প্রকাশ
> ব্যাঙ্কে রাখা টাকার মোট পরিমাণ: ৬,২৫,৭৯,৮৭,২৬৪ টাকা (৬২৫ কোটি ৭৯ লক্ষ ৮৭ হাজার ২৬৪ টাকা)!
> ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট: ২,৫০,৭৭,২৮,৩২২ (২৫০ কোটি ৭৭লক্ষ ২৮ হাজার ৩২২ টাকা)।
> ব্যাঙ্ক ব্যালান্স মিলিয়ে তৃণমূলের ব্যাঙ্কে থাকা মোট টাকার পরিমাণ: ৮,৭৬,৫৭,১৫,৫৮৬ (৮৭৬ কোটি ৫৭ লক্ষ ১৫ হাজার ৫৮৬ টাকা)।
>কত টাকার চেক রয়েছে: অডিট রিপোর্ট অনুযায়ী, চেক হিসেবে তৃণমূলের ঘরে আরও ৫০,০০,০০,০০০ (৫০ কোটি টাকা) টাকা
>কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসেবে রয়েছে ৩১,২৮,০২৮ (৩১ লক্ষ ২৮ হাজার ২৮ টাকা)
অন্যদিকে, দলীয় অন্দরের একটি সূত্রের দাবি, সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে তহবিলের লেনদেন সংক্রান্ত কিছু পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করা হয়েছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।এদিকে পরিস্থিতির জেরে দলীয় কোষাধ্যক্ষের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে বলেও সূত্র মারফত খবর। সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।রাজনৈতিক মহলের একাংশের মতে, দলীয় তহবিল ও সাংগঠনিক নিয়ন্ত্রণকে ঘিরে এই টানাপোড়েন আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি প্রশ্নের জন্ম দিতে পারে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও সামনে আসেনি।