Skip to content

‘শান্তিনিকেতন’ ঘিরে বিতর্ক, অভিষেকের বাড়িতে পুরসভার নোটিস নিয়ে উত্তেজনা!

অভিজিৎ সাহা : বেআইনি নির্মাণের বিরুদ্ধে রাজ্যজুড়ে কড়া অবস্থান নিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় বেআইনি দখল ও নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান শুরু হয়েছে। এবার সেই বিতর্কের কেন্দ্রে উঠে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডে ১৮৮এ হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ এবং ১২১ কালীঘাট রোডের একটি বাড়ি নিয়ে কলকাতা পুরসভা-র পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে। অভিযোগ, ওই নির্মাণে প্ল্যান-বহির্ভূত অংশ থাকতে পারে। পাশাপাশি অতিরিক্ত নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কিনা, তাও জানতে চাওয়া হয়েছে।পুরসভার তরফে জানানো হয়েছে, যদি বেআইনি নির্মাণ থেকে থাকে, তাহলে ৭ দিনের মধ্যে তা নিজ দায়িত্বে ভেঙে ফেলতে হবে। অন্যথায় পুরসভা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই নোটিস প্রসঙ্গে তাঁর কাছে কোনও তথ্য নেই। অন্যদিকে বিজেপি বিধায়ক তাপস রায় বলেন, “যদি নোটিস পাঠানো হয়ে থাকে, তাহলে সঠিক কাজই করা হয়েছে।”এই ঘটনাকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— আইনের চোখে কি সত্যিই সবাই সমান, নাকি এই নোটিসকে ঘিরে শুরু হতে চলেছে আরও বড় রাজনৈতিক সংঘাত?

Latest