অভিজিৎ সাহা : ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত বাবা তিলকা মাঝির জন্মজয়ন্তী উপলক্ষে গড়বেতা ৩ ব্লকে অনুষ্ঠিত হল শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি। গতকাল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তাঁর সংগ্রামী জীবন ও আদর্শের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার।

দলের কর্মী-সমর্থকদের নিয়ে তিলকা মাঝির প্রতিকৃতিতে মাল্যদান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তিলকা মাঝির আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর লড়াই অনুপ্রেরণা জোগায়।এদিনের কর্মসূচিতে ব্লক তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।