বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা, উপস্থিত হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা, উপস্থিত হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য!

নিজস্ব সংবাদদাতা : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষ্ণন হলে অনুষ্ঠিত হল এক তাৎপর্যপূর্ণ একাডেমিক অনুষ্ঠান। ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ‘ভারতীয় জ্ঞান পরম্পরার অনুবাদে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ভূমিকা’ শীর্ষক আমন্ত্রিত বক্তৃতা প্রদান করেন Nandini Sahu, যিনি Hindi University–এর প্রথম মহিলা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, বিভিন্ন ভাষা বিভাগের প্রধান এবং একাধিক অধ্যাপক-অধ্যাপিকা উপস্থিত ছিলেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর তাঁর বার্তায় ড. সাহুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথম আগমনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং সমসাময়িক ও প্রাসঙ্গিক একটি বিষয়ে বক্তব্য রাখার জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বক্তৃতায় ড. সাহু স্পষ্টভাবে তুলে ধরেন যে ভারতীয় জ্ঞান-ঐতিহ্য শুধুমাত্র সাংস্কৃতিক সম্পদ নয়, এটি বৌদ্ধিক সম্পত্তি হিসেবেও সুরক্ষিত হওয়া প্রয়োজন। অনুবাদ প্রকল্পগুলির ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (IPR) যথাযথভাবে প্রয়োগ না হলে প্রাচীন ও লোকায়ত জ্ঞান ব্যবস্থার অপব্যবহারের সম্ভাবনা থেকে যায়—এমন সতর্কবার্তাও দেন তিনি।

অনুষ্ঠানের আয়োজক সেন্টার ফর ট্রান্সলেশন অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজের কোঅর্ডিনেটর অধ্যাপক ইন্দ্রনীল আচার্য জানান, ভারতীয় জ্ঞান পরম্পরার অনুবাদ প্রকল্পগুলিতে IPR ব্যবহারের ক্ষেত্রে সুস্পষ্ট ও কার্যকর নির্দেশিকা প্রণয়ন এখন সময়ের দাবি। বিশেষ করে আদিবাসী গোষ্ঠীগুলির ঐতিহ্যগত জ্ঞানভাণ্ডারের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়নের জন্য আইনি সুরক্ষা অপরিহার্য।