নিজস্ব সংবাদদাতা : ২১শে মে,বৃহস্পতিবার Calcutta High Court পর্যবেক্ষণে জানিয়েছে, গরু কোরবানি ঈদুল আজহার অবিচ্ছেদ্য অংশ নয় এবং ইসলাম ধর্মেও এটি বাধ্যতামূলক ধর্মীয় বিধান হিসেবে উল্লেখ নেই। এই প্রেক্ষিতে, উৎসবের আগে গবাদি পশু জবাই নিয়ন্ত্রণে Government of West Bengal-এর জারি করা নির্দেশিকার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে হাইকোর্ট। পাশাপাশি, ওই নির্দেশিকা বাতিল বা অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়ার আবেদনও খারিজ করেছে আদালত।বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মোট ১১টি মামলার শুনানি হয় ৷ এর মধ্যে কয়েকটি মামলা খারিজ করে দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ । বাকি মামলাগুলি আপাতত নিষ্পত্তি হলেও, পরে সেগুলি বিবেচনা করে দেখতে পারে আদালত ।ঈদে কুরবানির পর্যাপ্ত পরিকাঠামো রাজ্যের আছে কি না, তা রাজ্যকে বিবেচনা করে দেখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৯৫০ সালের পশু নিধন আইন অনুযায়ী যেন শংসাপত্র প্রদান ও গরু কুরবানি করা সম্ভব হয় তা দেখতে হবে রাজ্যকে । এর জন্য পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা প্রশাসন দ্রুত করে দিতে পারবে বলে আশাও আদালতের ।
ঈদের আগে কোরবানি বিতর্কে বড় মন্তব্য কলকাতা হাইকোর্টের!