সাংবাদিকদের জন্য বড় উপহার! স্বাস্থ্যবিমা, পেনশন ও পুজোর বোনাসের ঘোষণা মুখ্যমন্ত্রীর!

সাংবাদিকদের জন্য বড় উপহার! স্বাস্থ্যবিমা, পেনশন ও পুজোর বোনাসের ঘোষণা মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদদাতা : নবান্ন থেকে সাংবাদিকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবিমা যোজনায় অন্তর্ভুক্তির পাশাপাশি পেনশন প্রকল্প এবং পুজোর বোনাসের ঘোষণাও করা হয়েছে।মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন সুবিধাগুলি কার্যকর করা হচ্ছে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় সব সাংবাদিক থাকবেন। বিশেষ করে যারা ডেস্কে কর্মরত, যাদের অ্যাক্রিডেশন কার্ড নেই তাঁরাও এই সুবিধা পাবেন। স্বাস্থ্যবিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি : মুখ্যমন্ত্রী জানান, যেসব সাংবাদিক ইতিমধ্যেই পরিবার-সহ আয়ুষ্মান যোজনার আওতায় রয়েছেন, তাঁদের নতুন করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আবেদন করার প্রয়োজন হবে না। অন্যদিকে, যেসব সাংবাদিক এখনও আয়ুষ্মান যোজনার সুবিধা পাননি, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় আবেদন করে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে সাংবাদিকদের চিকিৎসা সংক্রান্ত আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন নামী হাসপাতালেও চিকিৎসার সুবিধা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।সাংবাদিকদের সামাজিক ও আর্থিক সুরক্ষার লক্ষ্যে স্বাস্থ্যবিমার পাশাপাশি পেনশন প্রকল্প এবং পুজোর বোনাস সংক্রান্ত ঘোষণাও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।