নিজস্ব সংবাদদাতা : বুধবার বিকেলে নবান্ন থেকে নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র জন্য বিশেষ ফর্ম প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী Agnimitra Paul। এই ফর্ম পূরণ করলেই মিলবে অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক সুবিধা।মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে এবং লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডারে রূপান্তরের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “যত দ্রুত এনরোলমেন্ট করবেন, তত দ্রুত সুবিধা পাওয়া যাবে। বুধবার থেকেই অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হবে। ফর্ম জমা পড়ার সঙ্গে সঙ্গেই ধাপে ধাপে ৩ হাজার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু হবে।তিনি আরও স্পষ্ট করেন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের অর্থও আগের মতোই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে। আগামী ১ জুন থেকেই নতুন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন, তাঁরা সকলেই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসবেন। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের বিষয়েও যাচাই করা হবে। তবে ট্রাইবুনালে থাকা আবেদনকারীরাও আপাতত এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।প্রশাসনিক ক্ষেত্রে রাজনৈতিক সৌজন্যের বার্তাও দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “গত পাঁচ বছরে আমরা কোনও প্রশাসনিক বৈঠকে ডাক পাইনি। কিন্তু প্রথম দিন থেকেই ঠিক করেছি, আমাদের বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।”এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ Kakoli Ghosh Dastidar-সহ বসিরহাটের একাধিক বিধায়ক। তাঁদের মধ্যে ছিলেন দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান, হাড়োয়ার বিধায়ক আব্দুল মতিন এবং স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচিত জনপ্রতিনিধিদের মর্যাদা দেওয়ার বিষয়টি প্রশাসনিক বিধিতেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং বিরোধী জনপ্রতিনিধিদেরও বৈঠকে মত প্রকাশের সুযোগ দেওয়া হয়েছে।কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই মানুষ ডবল ইঞ্জিন সরকারের প্রকৃত সুফল পান।”
অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশ বুধবার, জুন থেকেই মিলবে ৩ হাজার টাকা: শুভেন্দু অধিকারী!