Skip to content

শিক্ষাক্ষেত্রে অনিয়ম রুখতে কঠোর অবস্থান ক্ষুদিরাম টুডুর!

অভিজিৎ সাহা : শিক্ষার নামে কোনও বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না— দায়িত্ব গ্রহণের পরই এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা এডুকেশন দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী Khudiram Tudu।মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সরকারি অনুমোদন ছাড়া কিংবা নিয়মবহির্ভূতভাবে পরিচালিত কোনও মাদ্রাসাকে রেয়াত করা হবে না। শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রশাসনিক স্তরে কঠোর নজরদারি চালানো হবে বলেও জানান তিনি।Khudiram Tudu-এর বক্তব্য, কোথাও ছাত্রসংখ্যায় অসঙ্গতি, কোথাও নথিপত্রে গরমিল অথবা পরিকাঠামো নিয়ে অভিযোগ— সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।একইসঙ্গে জাল এসটি ও এসসি সার্টিফিকেটের বিরুদ্ধেও কড়া অবস্থানের কথা জানান মন্ত্রী। তাঁর দাবি, প্রকৃত আদিবাসী ও তফসিলি সম্প্রদায়ের প্রাপ্য অধিকার কোনওভাবেই ভুয়ো নথির মাধ্যমে হাতিয়ে নিতে দেওয়া হবে না।মন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, সরকারি সুবিধা শুধুমাত্র প্রকৃত উপভোক্তার কাছেই পৌঁছতে হবে এবং সমস্ত কাজ আইন মেনেই পরিচালিত হবে।

Latest