Skip to content

শূন্য নম্বরেও চাকরি!পুর নিয়োগ মামলায় বড় পদক্ষেপ তদন্তকারীদের-গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় পদক্ষেপ তদন্তকারী সংস্থার। অভিযোগ উঠেছে, পরীক্ষায় শূন্য নম্বর পাওয়া সত্ত্বেও বহু প্রার্থীকে পুরসভায় চাকরি দেওয়া হয়েছে। এই মামলায় একাধিকবার তলব করা হয়েছিল প্রাক্তন মন্ত্রী Sujit Bose-কে। তদন্তের স্বার্থে তাঁর বাড়ি থেকে শুরু করে তাঁর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালানো হয়। এরপর ১১ই মে, সোমবার গ্রেফতার করা হয় তাঁকে।১২ই মে, মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে Sujit Bose-এর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।তদন্তে উঠে এসেছে একাধিক বিস্ফোরক অভিযোগ। কোথাও গ্রুপ-সি পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৬ লক্ষ টাকা, আবার কোথাও গ্রুপ-ডি পদের জন্য ৮ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ।অন্যদিকে, Samudra Bose দাবি করেছেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতারি। তবে বিজেপির তরফে পাল্টা দাবি করা হয়েছে, দুর্নীতির মামলায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই ধরনের ঘটনায় আরও অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।

Latest