নিজস্ব সংবাদদাতা : রাজভবনে শপথ নিলেন ৩৫ জন নতুন মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপ পেল নতুন সরকার। ক্ষমতা গ্রহণের তিন সপ্তাহ পর সোমবার রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রীরা শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় ১৩ জনকে ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দীপক বর্মণ, তাপস রায়, ডঃ শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, অর্জুন সিং, গৌরী শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, শাশ্বত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল এবং অনুপ কুমার দাস।এছাড়া ডঃ ইন্দ্রনীল খাঁ, মালতি রাভা রায় এবং রাজেশ মাহাতোকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হয়েছে।অন্যদিকে, ১৯ জন বিধায়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন জুয়েল মুর্মু, হরে কৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নাদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কালিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল এবং কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। পাশাপাশি সামাজিক ভারসাম্য ও সাংগঠনিক অভিজ্ঞতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বিকেলে নবান্নে নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
রাজভবনে বর্ণাঢ্য অনুষ্ঠান, মন্ত্রী হিসেবে শপথ ৩৫ বিধায়কের!