Skip to content

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, বৃহস্পতিবার-শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বৈশাখ পড়তেই যেমনটা পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, ঠিক তেমনই হু-হু করে বেড়েছে গরমের দাপট। ভ্যাপসা ও প্যাচপ্যাচে গরমে কার্যত নাজেহাল বঙ্গবাসী। তবে এই অস্বস্তির মাঝেই মিলেছে বড় স্বস্তির খবর।বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে এই সম্ভাবনা বেশি। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়াবিদদের মতে, এই ঝড়বৃষ্টির জেরে শুক্রবার তাপমাত্রা সামান্য কমে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। শনিবার ও রবিবার ফের পারদ চড়ার সম্ভাবনা রয়েছে, ফলে গরমের অস্বস্তি আবারও বাড়তে পারে। সপ্তাহের শুরুতে তাপমাত্রা ৪১ থেকে ৪৪ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর ইঙ্গিতও রয়েছে।শনিবার ও রবিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সামগ্রিকভাবে গরমের দাপট পুরোপুরি কাটছে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সুতরাং আপাতত ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও, বৈশাখের গরম যে আরও তীব্র রূপ নিতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত

Latest