পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী

নিজস্ব সংবাদদাতা:পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সবিতার (২৫) গ্রামের দুই যুবক চিন্তাকিন্দি রামু (২৬) ও পাসুপুলা সন্তোষের (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন কাশীরাম। এরপরই তাঁকে খুনের পরিকল্পনা করে তিনজন। অভিযোগ, মদ খাওয়ানোর নাম করে কাশীরামকে পুকুরপাড়ে নিয়ে গিয়ে রামু দড়ি দিয়ে শ্বাসরোধ করে এবং সন্তোষ তাঁর হাত চেপে ধরে। পরে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়। তদন্তে সবিতার বয়ানে অসংগতি ধরা পড়তেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর সূত্র ধরে বাকি দুই অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জেরার মুখে তিন অভিযুক্তই খুনের কথা স্বীকার করেছে।গত ৩০ অক্টোবর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুন ও তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n