Skip to content

নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ শিবির!

1 min read

অভিজিৎ হাজরা :রেইসিং ভয়েস ফাউন্ডেশন হাওড়া আয়োজন করেছিল MSME DFO কর্তৃক AISDO এর সহযোগিতায় ডোমজুর মাকড়দহ অঞ্চলে ছয় সপ্তাহের নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ কর্মশালা । যার মূল উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে - কিভাবে সৌন্দর্য - র উপর পরিচর্যা করে তাকে কর্ম সংস্থানে রূপান্তর করা যায়। রেসিং ভয়েস ফাউন্ডেশন নারীদের স্বনির্ভর হবার প্রচেষ্টার উপর লক্ষ্যপাত করেছে যথেষ্ট দৃঢ়তার সাথে। অনুষ্ঠানের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য ছিল যা হলো - নারীর ক্ষমতায়ন, সমাজে আর্থিক স্বনির্ভরতার উপোযোগ্য করে তোলা, সাথে MSME রেজিস্ট্রেশন করা ।

যার থেকে প্রশিক্ষণার্থীরা প্রত্যেকে এই রেজিস্ট্রেশন এর অন্তর্ভুক্ত সমস্ত পরিষেবা পেতে পারে।এর সাথে বিশেষ কিছু কৌশল সম্বন্ধেও উপযুক্ত তথ্য দেওয়া হয় প্রশিক্ষণার্থী দের।যেমন বিউটি থেরাপি ও পেশাগত হবার কিছু গুরুত্বপূর্ন নীতি, ত্বক , চুল মেকআপ এর পরিচর্যার বিশেষ পদ্ধতি, সেলুন নিরাপত্তা এবং ক্লায়েন্ট পরিষেবার মতন বিবিধ উন্নতমানের কৌশল ও তথ্যের মাধ্যমে ছয় সপ্তাহের প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হলো । ‌ এস. কে মন্ডল অ্যাসিস্টেন্স ডিরেক্টর MSME DFO KOLKATA এবং বাসুদেব ব্যানার্জী AISDO এর সহযোগিতায় মাকড়দহ ,ডোমজুর, হাওড়ায় রেসিং ভয়েস ফাউন্ডেশন নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে গেলো,এবং এই রেসিং ভয়েস ফাউন্ডেশন এর কর্ণধার মৌমিতা দাস সমাজের পিছিয়ে থাকা মেয়েদের স্বনির্ভর করে তোলার পরিকল্পনাকে বাস্তবায়িত করলেন । তার এই অদম্য প্রয়াসকে উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণার্থীগণ শত কুর্নিশ ও শুভেচ্ছা জানায়।

Latest