অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলা!

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ২২ মিনিট। আচমকাই কেঁপে উঠল গোটা শহর, তার সঙ্গে কাঁপল বিস্তীর্ণ জেলা জুড়ে একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। পরপর দু’বার কম্পন অনুভূত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।কলকাতার বিভিন্ন বহুতল অফিস, বাণিজ্যিক ভবন ও আবাসন থেকে মানুষ তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন। বহু মানুষের মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে যায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,

দুপুরে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলা!

নিজস্ব সংবাদদাতা :  শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা ২২ মিনিট। আচমকাই কেঁপে উঠল গোটা শহর, তার সঙ্গে কাঁপল বিস্তীর্ণ জেলা জুড়ে একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। পরপর দু’বার কম্পন অনুভূত হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।কলকাতার বিভিন্ন বহুতল অফিস, বাণিজ্যিক ভবন ও আবাসন থেকে মানুষ তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন। বহু মানুষের মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে যায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া-সহ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও কম্পন অনুভূত হয়।ভূ-তত্ত্ববিদদের মতে, কম্পনের স্থায়িত্ব আর কিছুটা বেশি হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত। যদিও এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি, কয়েকটি এলাকায় বাড়ির চাল ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।এর আগে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে ৪.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তার প্রভাব পড়ে Sikkim-সহ দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে। সিকিমে কম্পনের পর উত্তরবঙ্গে এক ঘণ্টার মধ্যে দু’বার ভূমিকম্প অনুভূত হয়।উল্লেখযোগ্যভাবে, চলতি মাসের শুরু থেকেই সিকিমে দফায় দফায় কম্পন হচ্ছে। কয়েক দিন আগে রাবাংলা থেকে আট কিলোমিটার দক্ষিণে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সে সময় কয়েক ঘণ্টার ব্যবধানে ১৩ বার কম্পন রেকর্ড করা হয়। গত ২০ দিনে ৫০টিরও বেশি ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতেও দার্জিলিংয়ে কম্পন অনুভূত হয়েছিল, যার উৎসস্থল ছিল সিকিম। সেদিন শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও মৃদু কম্পন টের পাওয়া যায়। গ্যাংটক ও পেলিংয়ে তুলনামূলকভাবে বেশি তীব্রতা ছিল।বারবার কম্পনে উত্তরবঙ্গ ও পার্বত্য অঞ্চল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, আতঙ্ক নয়—সতর্কতাই একমাত্র উপায়। ভূমিকম্প প্রবণ এলাকায় বাসিন্দাদের সচেতনতা ও প্রস্তুতি এখন সময়ের দাবি।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও! দক্ষিণ ২৪ পরগনা

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!

আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২ দক্ষিণ ২৪ পরগনা

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২

মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন