Skip to content

চন্দ্রকোনায় শ্রদ্ধার সঙ্গে পালিত হল স্বামী বিবেকানন্দের ১২৫তম প্রয়াণদিবস, আদর্শ অনুসরণের আহ্বান!

সুমন মন্ডল : স্বামী বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে চন্দ্রকোনায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১২৫তম প্রয়াণদিবস।এদিন স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকান্ত দোলুই বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ, মানবসেবা ও দেশপ্রেমের শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজ গঠনে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি সমীর কুমার ঘোষ বলেন, স্বামী বিবেকানন্দের জীবনদর্শন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর চিন্তা ও মূল্যবোধকে ধারণ করেই একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। শ্রদ্ধা, স্মরণ এবং তাঁর আদর্শ প্রচারের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Latest