বিজয়া সম্মিলনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, এশিয়ান মাস্টার্সের পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা!
১ নভেম্বর, রবিবার সন্ধ্যায় ক্লাবের সদস্য-সদস্যা ও অভিভাবকদের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। উৎসবের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে সৌহার্দ্য ও সম্প্রীতির পাশাপাশি উঠে এল ক্রীড়াক্ষেত্রে ক্লাবের সাফল্যের চিত্র।অনুষ্ঠানের সূচনায় ক্লাবের খুদে সদস্যদের নিয়ে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কচিকাঁচাদের গান, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্প্রতি ভারতীয় সাঁতার সংস্থা আয়োজিত দ্বিতীয় ‘এশিয়ান মাস্ট
নিজস্ব সংবাদদাতা : ১ নভেম্বর, রবিবার সন্ধ্যায় ক্লাবের সদস্য-সদস্যা ও অভিভাবকদের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। উৎসবের আবহে আয়োজিত এই অনুষ্ঠানে সৌহার্দ্য ও সম্প্রীতির পাশাপাশি উঠে এল ক্রীড়াক্ষেত্রে ক্লাবের সাফল্যের চিত্র।অনুষ্ঠানের সূচনায় ক্লাবের খুদে সদস্যদের নিয়ে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কচিকাঁচাদের গান, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সম্প্রতি ভারতীয় সাঁতার সংস্থা আয়োজিত দ্বিতীয় ‘এশিয়ান মাস্টার্স সুইমিং চ্যাম্পিয়নশিপ’-এ অংশগ্রহণকারী ক্লাবের চার সাঁতারুকে সংবর্ধনা প্রদান। কর্ণাটকের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জয় করেন ডঃ অদ্রীব মিত্র ও জিৎ শেখর কর।

পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দুর্গেশ নারায়ণ রায় ও সৌম্যদীপ চন্দ্রকেও সম্মানিত করা হয়।এদিন বিশেষভাবে সংবর্ধিত করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চ্যানেল সাঁতারু আফরিন জাবিকে। ইংলিশ চ্যানেল অতিক্রম করার পর একে একে পাল্ক প্রণালী ও ক্যাটালিনা চ্যানেল জয় করে তিনি সাঁতারের জগতে এক অনন্য নজির গড়েছেন। তাঁর এই অসামান্য কৃতিত্বকে সম্মান জানিয়ে ক্লাবের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ শংকর কুমার গুছাইত এবং ক্লাবের কার্যকরী সমিতির সদস্যবৃন্দ। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাঁতারুদের সম্মাননা অনুষ্ঠানকে বিশেষ তাৎপর্য প্রদান করে।সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন ক্লাবের কার্যকরী সমিতির সদস্য দিগন্ত ভূঁইয়া। সাংস্কৃতিক পরিবেশনা, বিজয়ার শুভেচ্ছা বিনিময় এবং কৃতী সাঁতারুদের সংবর্ধনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবারের বিজয়া সম্মিলনী।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ