Skip to content

বঙ্গ ভোটে হাইভোল্টেজ প্রচার, আজ রাজ্যে মোদী-শাহ — তিন দিনে আধ ডজনের বেশি সভা ও রোড শো!

নিজস্ব সংবাদদাতা :  বিধানসভা ভোটের প্রচারে বৃহস্পতিবার রাজ্যে জোড়া তারকা প্রচারক হিসেবে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী তিন দিনে পশ্চিমবঙ্গ জুড়ে তাঁদের একাধিক জনসভা ও রোড শো ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে চলেছে। বিজেপির সূচি অনুযায়ী, এই তিন দিনে মোদী-শাহ মিলিয়ে আধ ডজনেরও বেশি প্রচার কর্মসূচি রয়েছে।বৃহস্পতিবারই একদিনে তিনটি জনসভা সেরে রাজ্য ছাড়বেন প্রধানমন্ত্রী মোদী। প্রথম সভা রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়, এরপর পশ্চিম বর্ধমানের আসানসোলে এবং দিনের শেষ সভা হবে বীরভূমের সিউড়িতে। বিজেপির রাজ্য নেতৃত্বের মতে, দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে সংগঠনকে আরও চাঙ্গা করতেই এই সভাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।মোদীর তিন সভা শেষ হওয়ার পর বৃহস্পতিবার রাতেই কলকাতায় পৌঁছে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তাঁর পশ্চিম মেদিনীপুরে জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে ডেবরায় একটি জনসভা, তারপর খড়্গপুরে একটি রোড শো করবেন তিনি। জেলার রাজনৈতিক সমীকরণে এই কর্মসূচিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।শনিবারও শাহর ব্যস্ত সূচি। ওই দিন তাঁর দুটি জনসভা রয়েছে বাঁকুড়ার ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে। জঙ্গলমহল অঞ্চলে সংগঠনকে আরও মজবুত করতে বিজেপি এই সভাগুলিকে কৌশলগতভাবে সাজিয়েছে বলে সূত্রের খবর।ভোট যত এগোচ্ছে, ততই রাজ্যের ময়দানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তের এই ম্যারাথন প্রচারসূচি ভোটের লড়াইকে আরও জমিয়ে তুলবে।

Latest