অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা

নেপালের ভয়াবহ হড়পা বাণের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি, উৎকণ্ঠায় পরিবার! পশ্চিম বর্ধমান

নেপালের ভয়াবহ হড়পা বাণের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি, উৎকণ্ঠায় পরিবার!

নেপালে আচমকা নেমে আসা বিধ্বংসী হড়পা বাণের জেরে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। আর এই প্রাকৃতিক দুর্যোগের পর থেকেই নিখোঁজ রয়েছেন দুর্গাপুরের তপোবন সিটির বাসিন্দা এক দম্পতি। তাঁদের কোনও খোঁজ না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবার-পরিজন ও প্রতিবেশীরা।নিখোঁজ ওই দম্পতি হলেন তপোবন সিটির ৫২ নম্বরের ৯-ডি টাওয়ারের বাসিন্দা অরিন্দম গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী মৌসুমী গাঙ্গুলি। দুজনেই ডিভিসি-র অবসরপ্রাপ্ত কর্মী। তাঁদের একমাত্র মেয়ে অঙ্কিতা বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত।পারিবারিক সূত্রে জান

দুর্গাপুরে সরকারি জমি দখল ও পুকুর ভরাটের অভিযোগ, তদন্তে প্রশাসন! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরে সরকারি জমি দখল ও পুকুর ভরাটের অভিযোগ, তদন্তে প্রশাসন!

দুর্গাপুর শিল্পাঞ্চলের বেনাচিতিতে সরকারি জমি দখল এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (DSP) নামে নথিভুক্ত একটি পুকুর ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগ তুলে লিখিতভাবে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দুর্গাপুরের আরটিআই অ্যাক্টিভিস্ট সুব্রত মল্লিক। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।লিখিত অভিযোগে সুব্রত মল্লিক দাবি করেছেন, মৌজা ফরিদপুর, জে.এল. নম্বর ৭৪-এর অন্তর্গত DSP-র নামে নথিভুক্ত একটি পুকুর

বিশ্ব ক্রীড়া দিবসে দুর্গাপুরে বর্ণাঢ্য বাইক র‍্যালি, ক্রীড়ামন্ত্রীর বার্তা—‘এবার ভারতের জন্য গলা ফাটানোর সময়’! পশ্চিম বর্ধমান

বিশ্ব ক্রীড়া দিবসে দুর্গাপুরে বর্ণাঢ্য বাইক র‍্যালি, ক্রীড়ামন্ত্রীর বার্তা—‘এবার ভারতের জন্য গলা ফাটানোর সময়’!

বিশ্ব ক্রীড়া দিবসকে সামনে রেখে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে আরও বেশি উৎসাহিত করতে দুর্গাপুরে আয়োজিত হল বর্ণাঢ্য বাইক র‍্যালি। শনিবার সিটি সেন্টারের সিধু-কানু স্টেডিয়াম থেকে র‍্যালির সূচনা হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই বাইক র‍্যালি।র‍্যালিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাধুলাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া এবং ক্রীড়াক্ষেত্রে যুব সমাজের অংশগ্রহণ বাড়ানোর বার্তাই ছিল

অন্নপূর্ণার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি! বরাকরে রাস্তায় মহিলাদের বিক্ষোভ, অবরোধে উত্তেজনা! পশ্চিম বর্ধমান

অন্নপূর্ণার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি! বরাকরে রাস্তায় মহিলাদের বিক্ষোভ, অবরোধে উত্তেজনা!

অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পরও এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ক্ষোভে রাস্তায় নামলেন একদল মহিলা। শনিবার কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগর এলাকায় প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচলও ব্যাহত হয়।উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রচারে বলা হয়েছিল, লক্ষ্মীর ভান্ডারের

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন! পশ্চিম বর্ধমান

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন!

স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও বীরত্বকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ১৫ আগস্ট ২০২৬ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। ইস্পাত ভবনে ‘বন্দে মাতরম’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর ইস্পাত ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বার্নপুর ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ডিরেক্টর ইন-চার্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ঊর্ধ্বতন আধিকারিক এবং ডিএসপি ও সিআইএসএফ-এর বিভিন্ন প্রতিনিধিরা। পতাকা উত্তোলনের পর তিনি সিআইএসএফ-এর কন্টিনজেন্টগুলির পরিদর্শন কর

স্বাধীনতা দিবসে মানবিক উদ্যোগ, দুর্গাপুরে রেডক্রসের ছানি অপারেশন শিবির! দুর্গাপুর

স্বাধীনতা দিবসে মানবিক উদ্যোগ, দুর্গাপুরে রেডক্রসের ছানি অপারেশন শিবির!

দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় রেডক্রস সোসাইটির দুর্গাপুর শাখায় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নেওয়া হল এক মানবিক উদ্যোগ। স্বাধীনতা দিবসের দিনই সংস্থার নিজস্ব ভবনে আয়োজন করা হয় চক্ষু ছানি অপারেশন শিবিরের।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের এসডিএম তথা ভারতীয় রেডক্রস সোসাইটির দুর্গাপুর শাখার চেয়ারপারসন অঙ্কিতা আগরওয়াল (IAS)। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর রেডক্রস সোসাইটির নিজস্ব ভবনে ছানি অপারে

বিনা হেলমেটে বাইক মিছিল, জরিমানা বিজেপি নেতাকে! দুর্গাপুর

বিনা হেলমেটে বাইক মিছিল, জরিমানা বিজেপি নেতাকে!

ট্রাফিক আইন ভঙ্গের দায়ে শেষে আসানসোল ট্রাফিক পুলিশের দপ্তরে গিয়ে জরিমানা জমা দিয়ে এলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য। আসানসোলের মহিশীলা এলাকায় বিনা হেলমেটে তাঁর মোটরবাইক চালানোর একটি ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার, আসানসোলের মহিশীলা এলাকায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিজেপির তরফে তিরঙ্গা যাত্রা বা বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যকে কোনো সুরক্ষা হেলমেট ছাড়াই মোটরবাইক চালাতে দেখা যায়।

২০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে আসানসোলে বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’, সামিল শত শত পড়ুয়া! পশ্চিম বর্ধমান

২০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে আসানসোলে বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’, সামিল শত শত পড়ুয়া!

স্বাধীনতা দিবসকে সামনে রেখে সরকারি উদ্যোগে সোমবার পশ্চিম বর্ধমানের আসানসোলে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’। বিশাল ২০০ ফুটের জাতীয় পতাকা ছিল এদিনের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। দেশাত্মবোধক গান, জাতীয় পতাকা ও দেশপ্রেমের স্লোগানে কার্যত উৎসবের চেহারা নেয় শহরের রাজপথ।আসানসোলের বিএনআর মোড়ের রবীন্দ্রভবন থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা। ভগত সিং মোড় হয়ে পোলো গ্রাউন্ডে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নামবলম, আসানসোল-দুর্গাপুর পু

বঙ্গে ফের নিম্নচাপের তাণ্ডব, উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা! পশ্চিমবঙ্গ

বঙ্গে ফের নিম্নচাপের তাণ্ডব, উত্তরবঙ্গের ৫ জেলায় লাল সতর্কতা!

পশ্চিমবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। ঝাড়খণ্ডের উপর অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী কয়েক দিনের মধ্যে দুর্যোগের মূল কেন্দ্র হয়ে উঠতে চলেছে উত্তরবঙ্গ। ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া

দুর্গাপুর পুরসভায় দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, তদন্তের হুঁশিয়ারি মন্ত্রীর দুর্গাপুর

দুর্গাপুর পুরসভায় দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, তদন্তের হুঁশিয়ারি মন্ত্রীর

দুর্গাপুর পুরসভায় গত চার বছরে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় দুই বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগের পর এবার তদন্তের আশ্বাস দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার দুর্গাপুরে প্রাক-বাজেট বাণিজ্য বিষয়ক এক আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, পুরসভার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হ

‘নেপালে পালালেও রেহাই নেই’— দুর্গাপুর পুরসভার দুর্নীতি তদন্তে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের! দুর্গাপুর

‘নেপালে পালালেও রেহাই নেই’— দুর্গাপুর পুরসভার দুর্নীতি তদন্তে কড়া বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের!

দুর্গাপুর পুরসভায় গত কয়েক বছরে ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই আবহে অভিযোগগুলির তদন্তের আশ্বাস দিয়ে কঠোর বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।১৪ই জুন রবিবার দুর্গাপুরে এক প্রাক-বাজেট বাণিজ্য বিষয়ক আলোচনা সভায় যোগ দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, পুরসভার দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাঁর কথায়, দুর্নীতির অভিযোগে নাম জড়ানো প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত স

সরকারি টাকার অপচয়ের অভিযোগ, আসানসোল পুরনিগমের কেন্দ্রীয় স্টোরে হানা অগ্নিমিত্রা পালের! পশ্চিম বর্ধমান

সরকারি টাকার অপচয়ের অভিযোগ, আসানসোল পুরনিগমের কেন্দ্রীয় স্টোরে হানা অগ্নিমিত্রা পালের!

আসানসোল পুরনিগমের কালিপাহাড়ি কেন্দ্রীয় স্টোরে কোটি কোটি টাকার সাফাই সরঞ্জাম ও যানবাহন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ঘটনা সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি সরকারি অর্থের অপচয় এবং প্রশাসনিক অব্যবস্থার এক উদ্বেগজনক চিত্র প্রত্যক্ষ করেন।মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় কেনা আধুনিক সাফাই গাড়ি, স্প্রিংক্লার, ময়লা বহনের যান, সাইকেল ভ্যান এবং হাজার হাজার ডাস্টবিন বছরের পর বছর খোলা আ

দুর্গাপুরে রাজনৈতিক মহলে শোরগোল, গ্রেপ্তার বিদায়ী বরো চেয়ারম্যান দুর্গাপুর

দুর্গাপুরে রাজনৈতিক মহলে শোরগোল, গ্রেপ্তার বিদায়ী বরো চেয়ারম্যান

দুর্গাপুর: তোলাবাজি, সন্ত্রাস এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে গ্রেপ্তার হলেন দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বরো কমিটির বিদায়ী চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমাপ্রসাদ হালদার। বুধবার বুদবুদ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ও পরে ভোটারদের ভয় দেখানো, বিরোধী কর্মীদের মারধর করা এবং তোলাবাজির মতো একাধিক অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তদন্ত চলছিল। সেই তদন্তের সূত্র ধরেই এদিন তাঁকে

আবর্জনা রুখতে রাজ্যে ‘স্বচ্ছতা অভিযান’, আসছে জিও-ট্যাগিং অ্যাপ -নতুন উদ্যোগ সরকারের! কলকাতা

আবর্জনা রুখতে রাজ্যে ‘স্বচ্ছতা অভিযান’, আসছে জিও-ট্যাগিং অ্যাপ -নতুন উদ্যোগ সরকারের!

পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে রাস্তায় রাস্তায় আবর্জনার স্তূপ নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। সরকার পরিবর্তনের পরও অধিকাংশ পুরসভা এখনও তৃণমূলের দখলে থাকলেও এবার পুর এলাকাগুলির পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নজরদারির পথে হাঁটছে রাজ্য সরকার। শুরু হতে চলেছে বিশেষ ‘স্বচ্ছতা অভিযান’।নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, শহরাঞ্চলে জমে থাকা আবর্জনা দ্রুত সরাতে অত্যাধুনিক ‘জিও-ট্যাগিং’ প্রযুক্তি ব্যবহার করা হবে। খুব শীঘ্রই একটি বিশেষ অ্যাপ চালু করা হবে, যার

আসানসোলে হিংসার পর কড়া পদক্ষেপ, অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ! দুর্গাপুর

আসানসোলে হিংসার পর কড়া পদক্ষেপ, অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ!

আসানসোলের জাহাঙ্গীর মহল্লা এলাকায় সাম্প্রতিক হিংসার ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, গত ১৫ মে জাহাঙ্গীর মহল্লা এলাকায় লাউডস্পিকার বাজানো এবং প্রকাশ্য স্থানে জমায়েত নিয়ে পুলিশি সতর্কতার জেরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে উঠলে একদল উত্তেজিত মানুষ স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা চালায় বলে অভিয

আসানসোল ইস্কোর IISCO Steel Plant : জমি দখল করে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস! পালাবদলের পর এবার সেই কার্যালয়েই চলল বুলডোজার! পশ্চিম বর্ধমান

আসানসোল ইস্কোর IISCO Steel Plant : জমি দখল করে তৈরি হয়েছিল তৃণমূলের পার্টি অফিস! পালাবদলের পর এবার সেই কার্যালয়েই চলল বুলডোজার!

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বেআইনি দখলদারি ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে একের পর এক অভিযানে নামছে প্রশাসন। কলকাতা ও হাওড়ার পর এবার আসানসোলের বার্ণপুরে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল যুব কংগ্রেসের একটি কার্যালয়। অভিযোগ, কেন্দ্র সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা সেলের ইস্কোর জমি দখল করে ত্রিবেণী মোড়ে এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল। জমি খালি করার জন্য একাধিকবার নোটিস পাঠানো হলেও তা মানা হয়নি বলে দাবি ইস্কো কর্তৃপক্ষের। মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বু

উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও! পশ্চিমবঙ্গ

উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল, মেধাতালিকায় ৬৪ পড়ুয়া; নজর কাড়ল মেদিনীপুরের ধৃতিমানও!

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এ বছর পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। ছাত্রদের তুলনায় এবারও এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৮৯.৭১ শতাংশ হলেও ছাত্রীদের পাশের হার ৯২.৪৭ শতাংশ।এবার জেলার ভিত্তিতে পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ।এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ