Skip to content

বিশ্বকাপের মঞ্চে নেই একঝাঁক তারকা! চোট, ব্যর্থতা আর অনিশ্চয়তায় ধাক্কা ফুটবল দুনিয়ায়

নিজস্ব সংবাদদাতা : ফুটবল বিশ্বে প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন—নিজ দেশের জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপের মঞ্চে নামা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের আগে একের পর এক ধাক্কা। চোট, ব্যর্থতা এবং দলগত অযোগ্যতার কারণে বহু তারকা ফুটবলার এবার বিশ্বমঞ্চ থেকে ছিটকে যাচ্ছেন। ফলে ভক্তদের মধ্যে নেমেছে হতাশার ছায়া।

ব্রাজিল ষ্টার Rodrygo

সবচেয়ে বড় ধাক্কা এসেছে ব্রাজিল শিবিরে। Rodrygo গুরুতর ACL চোটে ছিটকে গেছেন দীর্ঘদিনের জন্য। Carlo Ancelotti-র দলে তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ক্ষতি। একইভাবে, পিএসজির তরুণ ফরাসি স্ট্রাইকার Hugo Ekitike চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে মারাত্মক চোট পেয়ে বিশ্বকাপ স্বপ্ন হারিয়েছেন।

ফরাসি স্ট্রাইকার Hugo Ekitike

ইউরোপের অন্যতম উদীয়মান তারকা Khvicha Kvaratskhelia-ও এই বিশ্বমঞ্চে দেখা যাবে না, যা বড় আঘাত ফুটবলপ্রেমীদের জন্য।

Khvicha Kvaratskhelia

জার্মানির গোলরক্ষক Marc-André ter Stegen-এর অবস্থাও অনিশ্চিত। চোটের কারণে তাঁকে স্কোয়াড থেকেই বাদ দেওয়া হতে পারে।

Marc-André ter Stegen

শুধু চোট নয়, অনেক তারকার বিশ্বকাপ না খেলার পেছনে রয়েছে দলের ব্যর্থতা। Dominik Szoboszlai-এর হাঙ্গেরি যোগ্যতা অর্জন করতে পারেনি। একই পরিস্থিতি Robert Lewandowski-র, পোল্যান্ডের ব্যর্থতায় তিনিও বাইরে।

Robert Lewandowski

ইতালির কিংবদন্তি গোলকিপার Gianluigi Donnarumma-র জন্যও এটি দুঃস্বপ্নের মতো। প্লে-অফ ফাইনালে হেরে ইতালি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি।

ইতালির গোলকিপার Gianluigi Donnarumma

আফ্রিকার তারকা Victor Osimhen-ও হতাশ, কারণ নাইজেরিয়া অপ্রত্যাশিতভাবে DR কঙ্গোর কাছে হেরে বিদায় নিয়েছে।এদিকে আর্জেন্টিনার Juan Foyth অ্যাকিলিস চোটে ছিটকে গেছেন, যা বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য বড় ধাক্কা।

আফ্রিকার তারকা Victor Osimhen

সবশেষে নজর রয়েছে এক মহাতারকার দিকে—Neymar। চোট থেকে ফিরে তিনি এখনও লড়াই করছেন দলে জায়গা পেতে। অনেকের মতে, এটি হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ, যদি তিনি দলে জায়গা নিশ্চিত করতে পারেন। তাই অপেক্ষায়—কেউ ফিরবেন, কেউ হারিয়ে যাবেন। তবে একথা স্পষ্ট, ২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নাটকীয়তা তুঙ্গে।

Latest