Skip to content

তালসারির শুটিং থেকে আর ফেরা হল না রাহুলের, নিরাপত্তা গাফিলতির অভিযোগে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে FIR-এর পথে আর্টিস্ট ফোরাম!

নিজস্ব সংবাদদাতা : গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সমুদ্রতটে শুটিং চলাকালীন দুর্ঘটনায় জলে তলিয়ে যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। এই আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না সহকর্মী, অনুরাগী থেকে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। তাঁর মৃত্যু ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন, বিশেষ করে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।এই ঘটনার পর শুটিং সেটে নিরাপত্তার অভাব ও সম্ভাব্য গাফিলতির অভিযোগে ‘ভোলে বাবা পার করেগা’ প্রোডাকশন হাউসের বিরুদ্ধে FIR দায়েরের পরিকল্পনা করছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম। ফোরামের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত তাঁরা এই লড়াই চালিয়ে যাবেন। একইসঙ্গে বিচার বিভাগীয় তদন্তের দাবিও আরও জোরালো হয়েছে।আগামী ৪ এপ্রিল, শনিবার রাহুলের মৃত্যুর প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে টলিউডে একটি স্মারক মিছিলের ডাক দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে শান্তিলাল মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চ্যাটার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার-সহ টলিউডের বহু পরিচিত মুখের। ইন্ডাস্ট্রির দাবি, এই মৃত্যু শুধুই দুর্ঘটনা নাকি এর নেপথ্যে ছিল অব্যবস্থা—তার স্পষ্ট উত্তর চাই।দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা বিনোদন জগতে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন রাহুল।

May be an image of one or more people, people smiling, car and road

ছোটপর্দা, বড়পর্দা থেকে ওয়েব সিরিজ—সব ক্ষেত্রেই ছিল তাঁর সমান দাপট। সম্প্রতি তাঁকে দর্শক দেখছিলেন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে, যেখানে সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্রর সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। এর আগে ‘হরগৌরী পাইস হোটেল’, ‘ঠাকুমার ঝুলি’-সহ একাধিক জনপ্রিয় প্রজেক্টে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি অভিনয়ের বাইরে ‘সহজ কথা’ নামে একটি পডকাস্ট শো-ও সঞ্চালনা করতেন তিনি।রাহুলের এই অসময়ের প্রস্থান বাংলা বিনোদন জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এখন গোটা ইন্ডাস্ট্রির নজর—তদন্তে ঠিক কী সত্য সামনে আসে।

Latest