কাঁটাতার নয়, এবার কুমির–সাপেই অনুপ্রবেশ রোখার ভাবনা! বঙ্গ সীমান্তে নজরদারিতে নজিরবিহীন পরিকল্পনা!
আসন্ন বিধানসভা ভোটের আগে ‘অনুপ্রবেশ’ ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঠিক এই আবহেই ভারত–বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে এক অভিনব ও নজিরবিহীন পরিকল্পনা সামনে এসেছে। আধুনিক প্রযুক্তি, ড্রোন বা কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি এবার প্রকৃতিকেই সীমান্ত সুরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করার ভাবনা শুরু হয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ লাগোয়া নদী ও জলাভূমি এলাকায় কুমির এবং বিষধর সাপ ছেড়ে অনুপ্রবেশ রোখার সম্ভাবনা খতিয়ে দেখছে বিএসএফ।‘SIR’ আবহে পশ্চিমবঙ্গের ভোটের আগে শাসক ও বিরোধী— দুই পক্ষই ব
নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা ভোটের আগে ‘অনুপ্রবেশ’ ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঠিক এই আবহেই ভারত–বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে এক অভিনব ও নজিরবিহীন পরিকল্পনা সামনে এসেছে। আধুনিক প্রযুক্তি, ড্রোন বা কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি এবার প্রকৃতিকেই সীমান্ত সুরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করার ভাবনা শুরু হয়েছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ লাগোয়া নদী ও জলাভূমি এলাকায় কুমির এবং বিষধর সাপ ছেড়ে অনুপ্রবেশ রোখার সম্ভাবনা খতিয়ে দেখছে বিএসএফ।‘SIR’ আবহে পশ্চিমবঙ্গের ভোটের আগে শাসক ও বিরোধী— দুই পক্ষই বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে একে অপরকে নিশানা করছে। অভিযোগ, সীমান্ত পেরিয়ে বহু অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকে বেআইনি নথি তৈরি করে ভোটার তালিকায় নাম তুলেছে। এমনকি তাঁদের মধ্যে কেউ কেউ জঙ্গি কার্যকলাপের সঙ্গেও যুক্ত— এমন দাবিও উঠছে। এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা আরও কড়া করতে চাইছে কেন্দ্র।বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে বাংলাদেশ লাগোয়া মোট ২,২১৭ কিমি আন্তর্জাতিক সীমান্তের অন্তত ৫৬৯ কিমি এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই।

এর মধ্যে প্রায় ১১৩ কিমি অংশ এমন যেখানে ভৌগোলিক কারণে কাঁটাতার বসানো কার্যত অসম্ভব। বিশেষ করে নদী, খাল, বিল ও বিস্তীর্ণ জলাভূমি এলাকায় নজরদারির ঘাটতি থেকেই যাচ্ছে। সেই কারণেই ‘ভালনারেবল রিভারিন গ্যাপ’ এলাকাগুলিতে প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা হিসেবে সরীসৃপ ব্যবহারের পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে।সূত্রের দাবি, সম্প্রতি দিল্লিতে বিএসএফের সদর দপ্তরে শীর্ষ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সীমান্ত সুরক্ষা নিয়ে বিশেষ জোর দেওয়া হয়। সেখানে নদীপথ ও জলাভূমিতে বেশি করে কুমির এবং বিষধর সাপ ছেড়ে দেওয়া যায় কি না, তা দ্রুত পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। উদ্দেশ্য স্পষ্ট— যেখানে অস্ত্র, টহল বা উন্নত নজরদারি ব্যবস্থা পুরোপুরি কার্যকর নয়, সেখানে প্রকৃতির ভয়কেই প্রতিরোধের অস্ত্র বানানো।এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু অনুপ্রবেশ নয়, নদীপথে চোরাচালানেও বড় রাশ টানা সম্ভব বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক। জলপথে বেআইনি ভাবে ভারতে ঢোকার চেষ্টা করলে অনুপ্রবেশকারীদের সামনে পড়তে হতে পারে কুমির বা বিষধর সাপের মতো ভয়ংকর বিপদের মুখে।পাশাপাশি বিএসএফ আরও দু’টি বিষয়ে জোর দিচ্ছে— সীমান্তের ‘ডার্ক জ়োন’ বর্ডার আউটপোস্ট চিহ্নিত করে মোবাইল নেটওয়ার্ক উন্নত করা, এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে ঝুলে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি।যদিও এই পরিকল্পনা ঘিরে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একাংশের মধ্যে বিতর্কও শুরু হয়েছে। কারণ, কেউটে, চন্দ্রবোড়া-সহ বহু বিষধর সাপ বন্যপ্রাণ সংরক্ষণ আইনের শিডিউল–১ তালিকাভুক্ত। তবে বিশেষজ্ঞদের একাংশের মত, যেহেতু নদী ও জলাভূমিই এই প্রাণীদের স্বাভাবিক বাসস্থান, তাই বাস্তুতন্ত্রের বড় ক্ষতি না করেই এমন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হতে পারে।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ