অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

৯০ লাখ নাম উধাও! ভোটের আগে বাংলায় বিস্ফোরক তালিকা কাণ্ড,সবচেয়ে বেশি ধাক্কা মুর্শিদাবাদে!

অবশেষে সামনে এল পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত বড় ছবি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের তালিকা সোমবার রাত থেকে ফ্রিজ় হওয়ার আগেই ৯০ লাখের বেশি নাম বাদ গিয়েছে। যদিও আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে প্রায় ১ কোটি ২০ লাখ নাম বাদ যেতে পারে, কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যা এখনও কোটির গণ্ডি পেরোয়নি।কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে প্রকাশিত চূড়ান্ত তালিকায় ৬৩ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। এরপর ‘বিবেচনাধীন’ ৬০ লক্ষ ৬ হ

৯০ লাখ নাম উধাও! ভোটের আগে বাংলায় বিস্ফোরক তালিকা কাণ্ড,সবচেয়ে বেশি ধাক্কা মুর্শিদাবাদে!

নিজস্ব সংবাদদাতা : অবশেষে সামনে এল পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত বড় ছবি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটের তালিকা সোমবার রাত থেকে ফ্রিজ় হওয়ার আগেই ৯০ লাখের বেশি নাম বাদ গিয়েছে। যদিও আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে প্রায় ১ কোটি ২০ লাখ নাম বাদ যেতে পারে, কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যা এখনও কোটির গণ্ডি পেরোয়নি।কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে প্রকাশিত চূড়ান্ত তালিকায় ৬৩ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। এরপর ‘বিবেচনাধীন’ ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি মামলার শুনানি ও নিষ্পত্তির পর আরও ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়ে। অন্যদিকে একই সময়ে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন নতুন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে।

📌 এক নজরে বড় তথ্য

  • মোট বাদ: ৯০,৮৩,৩৪৫
  • প্রথম তালিকায় বাদ: ৬৩ লাখ+
  • সাপ্লিমেন্টারিতে বাদ: ২৭.১৬ লাখ
  • নতুন নাম যুক্ত: ৩২.৬৮ লাখ
  • সবচেয়ে বেশি বাদ: মুর্শিদাবাদ (৪.৫৫ লাখ)

সব মিলিয়ে বাদ যাওয়া নামের সংখ্যা এখন ৯০ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে।সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুর্শিদাবাদে, যেখানে একাই প্রায় ৪ লাখ ৫৫ হাজার নাম বাদ গেছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সীমান্তবর্তী ও সংবেদনশীল জেলা হওয়ায় এই সংখ্যা ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে উঠেছে। মুর্শিদাবাদের একাধিক বুথে বড়সড় নামছাঁটাই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।তবে এখানেই শেষ নয়। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, সব নামের নিষ্পত্তি হলেও মাত্র ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের পরিসংখ্যানই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বাকি কিছু ক্ষেত্রে এখনও ই-সাক্ষর সম্পূর্ণ হয়নি, ফলে বাদ যাওয়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সর্বশেষ হিসাবে এই সংখ্যা দাঁড়িয়েছে ৯০,৮৩,৩৪৫, যা আরও সামান্য বাড়তে পারে বলে কমিশন সূত্রের দাবি।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ