Skip to content

এক বছরেও ভোলেনি ফুটবল বিশ্ব! অশ্রুসিক্ত শ্রদ্ধায় স্মরণ ডিয়োগো জোটাকে!

নিজস্ব সংবাদদাতা : এক বছর কেটে গেছে, কিন্তু ডিয়োগো জোটার স্মৃতি আজও ফুটবলপ্রেমীদের হৃদয়ে সমান উজ্জ্বল।২০২৫ সালের ৩ জুলাই স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান পর্তুগালের তারকা ফরোয়ার্ড ও লিভারপুলের ফুটবলার ডিয়োগো জোটা। তাঁর আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল গোটা ফুটবল বিশ্বকে।

আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ পর্তুগাল জাতীয় দলের ফুটবলাররা। সামাজিক মাধ্যমে তাঁরা জোটার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবারকে সমবেদনা জানান।অদম্য লড়াই, গোল করার অসাধারণ দক্ষতা এবং মাঠের ভেতরে-বাইরে তাঁর হাসিমাখা উপস্থিতি ফুটবলপ্রেমীদের মনে চিরকাল অমলিন হয়ে থাকবে। ডিয়োগো জোটা হয়তো আজ আর নেই, কিন্তু তাঁর অবদান ও স্মৃতি ফুটবলের ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে।

Latest