বুথে বুথে অন্নপূর্ণার ফর্ম, খড়্গপুরের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির কর্মতৎপরতা

বুথে বুথে অন্নপূর্ণার ফর্ম, খড়্গপুরের  ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির কর্মতৎপরতা

অরিন্দম চক্রবর্তী:রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত মহিলাদের নতুন করে ফর্ম পূরণে সাহায্যের উদ্যোগ নিল খড়্গপুরের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা। সদ্য উদ্বোধন হওয়া বিজেপির দলীয় কার্যালয় থেকেই চলছে এই ফর্ম পূরণের কাজ। সকাল থেকে দফায় দফায় রাত ১০টা পর্যন্ত দলীয় কর্মীরা এই পরিষেবা দিচ্ছেন বলে জানা গিয়েছে।অন্নপূর্ণা যোজনায় অনেক মহিলা এক মাস টাকা পাওয়ার পর পরবর্তী সময়ে আর টাকা পাননি। আবার অনেকে ফর্ম পূরণ করেও প্রকল্পের তালিকায় নাম না থাকায় সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এমন উপভোক্তাদের জন্য রাজ্যের বিভিন্ন এলাকায় বুথ ও পাড়াভিত্তিকভাবে ফের ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে। খড়্গপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও এই ধরনের পুনরায় ফর্ম পূরণের প্রক্রিয়া চলছে।১০ নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই উদ্যোগ প্রসঙ্গে অরিন্দম চক্রবর্তী জানান, ওয়ার্ডের সাতটি বুথে প্রায় সাড়ে ৫ হাজার ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে বহু মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। সেই সমস্ত মহিলাদের ফর্ম পূরণে সহযোগিতা করতেই দলীয় কর্মীরা এই উদ্যোগ নিয়েছেন।জানা গিয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় উপভোক্তাদের ফর্ম পূরণ, প্রয়োজনীয় তথ্য যাচাই এবং আবেদন সংক্রান্ত কাজে সহযোগিতা করছেন বিজেপির কর্মীরা। এই কাজে রয়েছেন শক্তিকেন্দ্র প্রমুখ তীর্থ বারিক, রাকেশ কুমার, মণ্ডল ইনচার্জ বাপি কালিন্দী-সহ বুথ সভাপতি প্রতিমা সিং, অপর্ণা দাস ও সুস্মিতা মণ্ডল জানা।এছাড়াও উদ্যোগে সহযোগিতা করছেন দীপক সিং, সৌম্য লাহা (বাবাই), অপূর্ব দাস, অমরজিত দাস ও চন্দু আগরওয়াল-সহ দলের অন্যান্য কর্মীরা।