নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তেই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের ওই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে একাধিক প্রশ্ন তুলেছে কমিশন।কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে—এত বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কেন মাত্র দুই সেকশন বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছিল? বাহিনী পৌঁছাতে দেরি হল কেন? এবং অনুমতি ছাড়াই কীভাবে মিছিল সংগঠিত হল? এই প্রশ্নগুলির দ্রুত জবাব চাওয়া হয়েছে।

পুলিশকে রাস্তায় ফেলে মার। গুরুতর জখম খোদ এসআই। ছাড় পাননি আরও ৫ কন্সস্টেবলও। ভোটবঙ্গে যখন তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতির আঙিনা, তখন এই ছবিই দেখা গিয়েছে বাসন্তীতে। এ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ৮। অন্যদিকে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। মাত্র দু সেকশন কেন্দ্রীয় বাহিনী কেন ব্যবহার? কেন কেন্দ্রীয় বাহিনী দেরিতে গেল? কেন ইন্টালিজেন্সের ব্যর্থতা? এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কঠোর পদক্ষেপও নিয়েছে কমিশন। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার কথাও জানানো হয়েছে।সমগ্র ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, আর নির্বাচনের মুখে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।