বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় খড়্গপুরের সাংবাদিকে পুলিশ গ্রেফতার করেছে!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের সাংবাদিক দেবমাল্য বাগচিকে গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দা প্রকাশ করা হয়েছে। বুধবার নিজের বাড়ি থেকে পুলিশ দেবমাল্যকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে এসসি,এসটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। মেদিনীপুর আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। দেবমাল্যের গ্রেপ্তারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা প্রেস ক্লাবও।বৃহস্পতিবার ক্লাবের তরফে সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ক্লাবের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
All reactions:10You, Sumangalam Lodge, Mrinmoy Mahata and 7 others