মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!
নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে।
আগামীকাল বাতিল ট্রেনগুলি :
- নবদ্বীপ ধাম–বালুরঘাট এক্সপ্রেস
- ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস
- ২২৩০২ বন্দে ভারত এক্সপ্রেস
- হাওড়া–বালুরঘাট এক্সপ্রেস
- হাওড়া–রাধিকাপুর কুলিক এক্সপ্রেস
- ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
- সাহেবগঞ্জ–মালদা আপ/ডাউন পরিষেবা
আজ বাতিল ট্রেনগুলি :
- শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেস
- ১৩১৫৪ গৌড় এক্সপ্রেস
- ১৩১৪৫ কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস
- ১৩১৬৯ হাটেবাজারে এক্সপ্রেস
- ১৩৪৩৫ অমৃত ভারত এক্সপ্রেস
- ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস
- ১২৩৪৩ দার্জিলিং মেল
- ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস
- ১৩০৩৩ হাওড়া–কাটিহার এক্সপ্রেস
- ৬৩৪০১ সাহেবগঞ্জ–মালদা পরিষেবা
রেল সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ জোরকদমে চলছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে পরিবর্তন বা নিয়ন্ত্রণ থাকতে পারে। আচমকা ট্রেন বাতিল হওয়ায় স্টেশনে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।