বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইটে উড়ানের পরেই ফের বড় বিপত্তি মাঝ আকাশে?

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইটে  উড়ানের পরেই ফের বড় বিপত্তি মাঝ আকাশে?

নিজস্ব সংবাদদাতা:  গত বৃহস্পতিবারের ভয়াবহ দুর্ঘটনায় শিউরে উঠছে গোটা বিশ্ব। সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ১৬ই জুন সোমবার হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কথা জানায়। এই বিমানটিও বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ছিল। জানা যায়, ফ্লাইট এআই৩১৫ হংকং থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেটি ফের ফিরে যায় হংকংয়েই। এদিকে বোয়িংয়ের বিমানের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে?

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n