পাশের গ্রামের ছেলে আজ মেদিনীপুরের গর্বের দলে, SB XI এ বাবুলালের নতুন ইনিংস!
নিজস্ব সংবাদদাতা : পাশের গ্রামের এক তরুণ ফুটবলারের সাফল্যে গর্বিত গোটা এলাকা। চাঁদাবিলা গ্রামের বাসিন্দা বাবুলাল মল্লিক নিজের প্রতিভা, নিষ্ঠা এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের জেরে জায়গা করে নিয়েছেন মেদিনীপুরের পরিচিত ফুটবল দল SB XI Medinipur-এ।ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর আগ্রহ ছিল বাবুলালের। সেই ভালোবাসাকে সঙ্গী করে নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ গোলকিপার হিসেবে গড়ে তুলেছেন তিনি। ইতিমধ্যেই একাধিক বড় ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই তরুণ খেলোয়াড়।সম্প্রতি কাঁথি স্টেডিয়ামে ‘Antarik Cup’-কে ঘিরে SB XI Medinipur-এর নতুন জার্সি উদ্বোধন করা হয়েছে।

আর সেই নতুন জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন চাঁদাবিলার বাবুলাল। নিজের এলাকার এক তরুণ খেলোয়াড়ের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি চাঁদাবিলা-সহ আশপাশের এলাকার ফুটবলপ্রেমীরা।বাবুলালকে SB XI দলে সুযোগ দেওয়ার জন্য দলের কর্ণধার আবির আগরওয়াল (সাহেব)-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁর প্রতিভার উপর আস্থা রেখে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়াকে তরুণ খেলোয়াড়ের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন স্থানীয়রা।স্থানীয়দের আশা, SB XI -এর মতো দলের হয়ে খেলার অভিজ্ঞতা বাবুলালের ফুটবলজীবনকে আরও সমৃদ্ধ করবে। আগামী দিনে আরও বড় মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রাখবেন চাঁদাবিলার এই তরুণ গোলকিপার—এমনটাই প্রত্যাশা তাঁর পরিবার, গ্রামবাসী এবং শুভাকাঙ্ক্ষীদের।