গোলশূন্য ড্র পর্তুগাল-কলম্বিয়া ম্যাচে, গোলের দেখা পেলেন না রোনাল্ডো; গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া!

গোলশূন্য ড্র পর্তুগাল-কলম্বিয়া ম্যাচে, গোলের দেখা পেলেন না রোনাল্ডো; গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া!

নিজস্ব সংবাদদাতা : রবিবার ভোর সকালে মিয়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে গোলশূন্য ড্র করল পর্তুগাল ও কলম্বিয়া। দুই দলের আক্রমণাত্মক ফুটবলের পরও ৯০ মিনিটে কোনও দলই জালের দেখা পায়নি। ম্যাচজুড়ে দুই দল মিলিয়ে মোট ৩৭টি শট নেওয়া হলেও গোলশূন্যভাবেই শেষ হয় লড়াই। এই ড্রয়ের ফলে 'কে' গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে কলম্বিয়া, আর রানার্স-আপ হিসেবে শেষ ষোলোয় পৌঁছেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। অন্যদিকে, উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডি আর কঙ্গো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। প্রথম ছয় মিনিটেই লুইস দিয়াজ দুটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেন। প্রথম ২০ মিনিটে হামেস রদ্রিগেসদের দল একাধিক গোলমুখী আক্রমণ শানায় এবং অন্তত ছয়টি শট নেয়।

তবে ধীরে ধীরে ম্যাচে ছন্দে ফেরে পর্তুগাল। ৩৮ মিনিটে ভিতিনিয়ার শট কলম্বিয়ার রক্ষণে আটকে যায়। পরের মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের শক্তিশালী প্রচেষ্টা দুর্দান্তভাবে রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক। এরপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শটও প্রতিপক্ষের ডিফেন্ডাররা ব্লক করে দেন। প্রথমার্ধের শেষদিকে রুবেন নেভেসের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল কলম্বিয়া। যোগ করা সময়ে তারা একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত কোনও দলই গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।ম্যাচে গোল করতে না পারলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একাধিক সুযোগ তৈরি করেছিলেন। তবে কলম্বিয়ার শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ় পারফরম্যান্সের সামনে শেষ পর্যন্ত হতাশই থাকতে হয় পর্তুগিজ অধিনায়ককে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n