আর্জেন্টিনা চিলির বিপক্ষে জয়ের পর কোয়ার্টার ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জনকারী প্রথম দল!

আর্জেন্টিনা চিলির বিপক্ষে জয়ের পর কোয়ার্টার ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জনকারী প্রথম দল!

আর্জেন্টিনা ১ (মার্তিনেস)
চিলি ০

নিজস্ব সংবাদদাতা :  নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার চিলির বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়ার পর আর্জেন্টিনা চলমান কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ৮৮ মিনিটের মাথায় কর্নার থেকে বল তোলেন মেসি। সেই বল গোল মুখ থেকে ওড়াতে গিয়ে ব্যর্থ হন চিলির ডিফেন্ডারেরা। সুযোগ কাজে লাগান মার্তিনেস। ফাঁকা দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় বল চলে আসে তাঁর পায়ে। সুযোগসন্ধানী স্ট্রাইকার ভুল করেননি। চকিতে বল জালে জড়িয়ে দেন।

May be an image of 3 people, people playing football, people playing American football and text