Skip to content

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখতে প্রস্তুত সিআর সেভেন,জোটাকে স্মরণ করে আবেগী কোচ মার্টিনেজ !

নিজস্ব সংবাদদাতা : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা আবারও ইতিহাসের সামনে দাঁড়িয়ে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য পর্তুগালের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর ফলে তিনি খেলতে চলেছেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ (২২৬) ও সর্বাধিক গোলের (১৪৩) মালিক রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের ক্লাব-এ খেলছেন। এর আগে পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের তালিকায় ছিলেন তিনি। অন্যদিকে,এবার ষষ্ঠ বিশ্বকাপে খেলতে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক- লিও মেসিও।

Bruno Fernandes

২০২৬ ফুটবল বিশ্বকাপে Portugal national football team-কে এবার অনেক বিশেষজ্ঞই “ডার্ক হর্স” বা সম্ভাব্য চ্যাম্পিয়ন দাবিদার হিসেবে দেখছেন। তবে ফ্রান্স, আর্জেন্টিনা ও স্পেনের মতো দল এখনও তুলনামূলকভাবে এগিয়ে। পর্তুগালের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মিডফিল্ড। Bruno Fernandes, Bernardo Silva, Vitinha এবং Joao Neves-দের নিয়ে গড়া মাঝমাঠকে অনেক বিশ্লেষক বর্তমানে বিশ্বের অন্যতম সেরা বলছেন। যদি মিডফিল্ড নিজেদের সেরা ছন্দে থাকে এবং রোনাল্ডোকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এটিই হতে পারে পর্তুগালের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান।

পর্তুগাল কোচ ঘোষিত দলে বড় কোনও চমক রাখেননি। তবে তিনি দলের সঙ্গে আরও একজন”-এর কথা উল্লেখ করেন। প্রয়াত ফুটবলার-র স্মৃতির উদ্দেশে এই আবেগঘন বার্তা দেন কোচ মার্টিনেজ। গত জুলাইয়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান জোটা।মার্টিনেজ বলেন, “ডিয়োগো আমাদের শক্তি, আমাদের আনন্দ। ওর স্বপ্ন পূরণের জন্যই আমরা লড়ব।” বিশ্বকাপের আগে চিলি ও নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর উজবেকিস্তান ও কলম্বিয়ার মুখোমুখি হবে ইউরোপের এই শক্তিশালী দল।

Diogo Costa

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ডিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।

ডিফেন্ডার: ডিয়োগো দালোত, মাতেউস নুনেস, রুবেন দিয়াস, নেলসন সেমেদো, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্ডেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, তোমাস আরাউজো।

মিডফিল্ডার: রুবেন নেভেস, সামু কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেজ, বের্নার্দো সিলভা।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ট্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস।

Latest