আস্থা ভোটে সরলেন কল্যাণী ঘোষ, খড়গপুরে নতুন পুরপ্রধান কে? জল্পনা তুঙ্গে!

আস্থা ভোটে সরলেন কল্যাণী ঘোষ, খড়গপুরে নতুন পুরপ্রধান কে? জল্পনা তুঙ্গে!

অরিন্দম চক্রবর্তী : সোমবার, ৫ অক্টোবর খড়গপুর পুরসভায় শুরু হল আস্থা ভোট ঘিরে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। পুরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে ২৪ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর অনাস্থার পক্ষে অবস্থান নেওয়ায় পুরপ্রধানের পদ থেকে কল্যাণী ঘোষকে সরানোর পথ পরিষ্কার হয়।

ভোটাভুটিতে তিনজন কাউন্সিলর ভোট দেননি। এছাড়াও একজন কাউন্সিলর পরে উপস্থিত হওয়ায় ভোট দিতে পারেননি বলে জানা গিয়েছে। ফলে ওই চারজনকে বাদ দিয়ে উপস্থিত অধিকাংশ কাউন্সিলরই অনাস্থার পক্ষে ভোট দেন।এই অনাস্থা প্রক্রিয়ায় কোনও একটি দলের একক আধিপত্য দেখা যায়নি। কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল—বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্সিলরদের উপস্থিতি ও অবস্থান রয়েছে বলে জানা গিয়েছে।৩৫ জন পুর প্রতিনিধির মধ্যে বিজেপির ছ'জন পুরপ্রতিনিধি ছিলেন না। উপস্থিতদের মধ্যে ২৪ জন কল্যাণীর বিরুদ্ধে অনাস্থায় হাত তুলে সমর্থন জানান।কল্যাণী ঘোষের অপসারণের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন—খড়গপুর পুরসভার নতুন পুরপ্রধান কে হবেন? সেই উত্তর পেতে অপেক্ষা আরও কয়েক দিনের। পুরসভার পরবর্তী রাজনৈতিক সমীকরণ এবং কাউন্সিলরদের অবস্থানের উপরই নির্ভর করছে নতুন পুরপ্রধান নির্বাচনের বিষয়টি।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n