সাইবার প্রতারণা রুখতে বড় উদ্যোগ! রাজ্যের সব থানায় চালু সাইবার সহায়তা কেন্দ্র ও নারী সহায়তা কেন্দ্র!

সাইবার প্রতারণা রুখতে বড় উদ্যোগ! রাজ্যের সব থানায় চালু সাইবার সহায়তা কেন্দ্র ও নারী সহায়তা কেন্দ্র!

নিজস্ব সংবাদদাতা : আজ, ২ জুলাই (বৃহস্পতিবার), রাজ্যের প্রতিটি থানায় আনুষ্ঠানিকভাবে চালু হল সাইবার সহায়তা কেন্দ্র এবং নারী সহায়তা কেন্দ্র। ভার্চুয়াল মাধ্যমে এই দুই গুরুত্বপূর্ণ পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে খড়গপুর টাউন থানায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. ভূশারা বানো-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা

বর্তমানে সাইবার প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনলাইন জালিয়াতির ফাঁদে পড়ে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে দ্রুত সহায়তা প্রদান, অভিযোগ গ্রহণ এবং সাইবার অপরাধ মোকাবিলাকে আরও কার্যকর করতে রাজ্য সরকার প্রতিটি থানায় সাইবার সহায়তা কেন্দ্র চালু করেছে।একই সঙ্গে মহিলাদের নিরাপত্তা, অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে প্রতিটি থানায় চালু হয়েছে নারী সহায়তা কেন্দ্র।খড়গপুর টাউন থানার সাইবার সহায়তা কেন্দ্রের যোগাযোগ নম্বরগুলি হল—
৮৫১৩৯৭২৯৭৩, ৯০৬৪১৩৫৬১৭, ৮৩৭০৯০৯৯৬৮ এবং ৯৯৩২৫৭২০৯২। রাজ্য পুলিশের আশা, এই নতুন উদ্যোগের মাধ্যমে সাইবার অপরাধ দমনে আরও দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এবং সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ পাবেন।