দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিখ ধর্মের মানুষরা!
সন্দেশখালিতে কর্তব্যরত শিখ সম্প্রদায়ভুক্ত আইপিএস অফিসারকে ‘খলিস্থানি’ মন্তব্য!খলিস্তানি মন্তব্যের জেরে অস্বতিত্তে পড়তে গিয়েছে বিজেপিকে। অস্বস্তি আরও বাড়িতে তুললেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। এই ঘটনার তদন্তের দাবি করলেন তিনি। শিখ সম্প্রদায়ের এক পুলিশ আধিকারিককে এমন মন্তব্য করা অনুচিৎ বলে দাবি তাঁর। যে এইরকম মন্তব্য করেছেন, তিনি ‘মূর্খ’ বলে দাবি করলেন তিনি। ধর্মে আঘাত করছে বিজেপি এই অভিযোগ তুলে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শিখ ধর্মের মানুষরা
দুর্গাপুর নিজস্ব সংবাদদাতা : সন্দেশখালিতে কর্তব্যরত শিখ সম্প্রদায়ভুক্ত আইপিএস অফিসারকে ‘খলিস্থানি’ মন্তব্য!খলিস্তানি মন্তব্যের জেরে অস্বতিত্তে পড়তে গিয়েছে বিজেপিকে। অস্বস্তি আরও বাড়িতে তুললেন বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া। এই ঘটনার তদন্তের দাবি করলেন তিনি। শিখ সম্প্রদায়ের এক পুলিশ আধিকারিককে এমন মন্তব্য করা অনুচিৎ বলে দাবি তাঁর। যে এইরকম মন্তব্য করেছেন, তিনি ‘মূর্খ’ বলে দাবি করলেন তিনি। ধর্মে আঘাত করছে বিজেপি এই অভিযোগ তুলে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শিখ ধর্মের মানুষরা। হর এই আন্দোলনকে সমর্থন করলেন তৃণমূল নেতৃত্ব। ১০ মিনিট ধরে চলে অবরোধ।দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, এই অভিযোগ তুলে জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে এবং শুভেন্দু অধিকারীর ছবি জ্বালিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেন।সেন্ট্রাল কমিটির সভাপতি তেজেন্দর সিং অভিযোগ তোলেন, “সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। তখনই কর্তব্যরত শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংকে খালিস্থানি বলে বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ। এই ঘটনার সাথে অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী যুক্ত বলেও অভিযোগ তোলেন। শিখ ধর্মের মানুষ হয়েও চুপ করে আছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেও অভিযোগ তোলেন।

সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা