Skip to content

হিটওয়েভের ভয়াবহতা! ফ্রান্সে মর্গে ঠাঁই নেই, শেষকৃত্যের তারিখ পেতে অপেক্ষা ১০ জুলাই পর্যন্ত!

নিজস্ব সংবাদদাতা : তীব্র তাপপ্রবাহে কার্যত বিপর্যস্ত ইউরোপের একাধিক দেশ। চলতি বছরে অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতেই জনজীবন চরম সংকটে পড়েছে। বিশেষ করে ফ্রান্সে পরিস্থিতি উদ্বেগজনক। হিটওয়েভের জেরে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় মর্গে মৃতদেহ রাখার জায়গা ফুরিয়ে এসেছে। এমনকি কবরস্থানেও শেষকৃত্যের জন্য মিলছে না দ্রুত সময়।ফ্রান্সের পাবলিক হেলথ এজেন্সির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বুধবার থেকে রবিবার—মাত্র পাঁচ দিনের মধ্যে তাপপ্রবাহ-সংক্রান্ত কারণে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা, এই সংখ্যা আগামী দিনগুলিতে আরও বাড়তে পারে।

Europe swelters as heatwave affects more than 100 million people from Spain  to Germany - France 24

প্যারিসের উপকণ্ঠে অরলি এলাকার একটি শেষকৃত্য পরিষেবা কেন্দ্রের দায়িত্বে থাকা জুহায়ের হারতেলি জানিয়েছেন, তাঁদের কোল্ড স্টোরেজে সর্বোচ্চ ৩২টি মরদেহ সংরক্ষণের ব্যবস্থা থাকলেও বর্তমানে প্রতিটি স্থান পূর্ণ। প্রতিটি সংরক্ষণ কক্ষে মৃতের নাম, মরদেহ আসার তারিখ এবং সংরক্ষণের তাপমাত্রা নথিভুক্ত করা রয়েছে।হারতেলির দাবি, শুধুমাত্র গত সপ্তাহান্তেই প্রায় ১৫০টি ফোন আসে মরদেহ সংরক্ষণের অনুরোধ নিয়ে। কিন্তু মর্গে আর কোনও জায়গা না থাকায় একটি আবেদনও গ্রহণ করা সম্ভব হয়নি। মৃতদের পরিবারের সদস্যদের পাশাপাশি বৃদ্ধাশ্রম, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য শেষকৃত্য পরিষেবা সংস্থাও নিয়মিত যোগাযোগ করছে, কিন্তু কাউকেই ইতিবাচক উত্তর দেওয়া যাচ্ছে না।

France records around 1,000 additional deaths as extreme heat breaks  European records | 28/22 News

তিনি আরও জানান, বর্তমানে ফ্রান্সের অনেক কবরস্থানে যোগাযোগ করলে ১০ জুলাইয়ের আগে শেষকৃত্যের সময় পাওয়া যাচ্ছে না। মৃত্যুর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শেষকৃত্যের প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব হচ্ছে এবং তার জেরেই মর্গে একের পর এক মরদেহ জমা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসনের কাছে অতিরিক্ত মরদেহ সংরক্ষণের জন্য একটি রেফ্রিজারেটেড ট্রেলার ব্যবহারের অনুমতিও চেয়েছেন তিনি।যদিও গত দু'দিনে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমেছে, তবুও দেশের বিস্তীর্ণ এলাকায় এখনও পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। ফ্রান্সের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়তে পারে এবং আগামী সপ্তাহ জুড়েও তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Some 1,000 additional heat deaths recorded in France | AP News

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপে তাপপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব ক্রমশ বাড়ছে। ফলে শুধু জনস্বাস্থ্য নয়, স্বাস্থ্য পরিকাঠামো ও শেষকৃত্য পরিষেবার উপরও নজিরবিহীন চাপ তৈরি হয়েছে।

Latest