Skip to content

বর্ধমানে রসুলপুর পোস্ট অফিসে আর্থিক প্রতারণা!

1 min read

নিজস্ব প্রতিবেদন : পোস্ট অফিসের গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ মনোজিৎ মিদ্দে নামে এক ডাক জীবন বিমা এজেন্টের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রসুলপুর পোস্ট অফিসে। ইতিমধ্যেই ওই ব্যক্তির নামে রসুলপুর পোস্ট অফিসের তরফে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ​​স্থানীয় বাসিন্দা সহ গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহকের পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।মঙ্গলবার রসুলপুর এলাকা সমেত আশপাশের গ্রামের বেশ কিছু প্রতারিত গ্রাহক এসে পোস্ট অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রতারিতদের দাবি, এই পোস্ট অফিসে বসেই টাকা নিয়েছে মনোজিৎ। তাঁদের পাশ বইয়ে স্ট্যাম্পও মেরে দিয়েছে। দলুইবাজারের বাসিন্দা টুলু শর্মা বলেন, ‘মনোজিতের হাতে পোস্ট অফিসেই আমি সাড়ে তিন লক্ষ টাকা দিয়েছিলাম। সেই টাকা এখন জমা হয়নি বলে আমাদের পোস্ট মাস্টার জানাচ্ছেন। 

Latest

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা, উপস্থিত হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য!