Skip to content

ইডেনের মহারণের আগে কালীঘাটে প্রার্থনায় গম্ভীর!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কলকাতায় পৌঁছয় টিম ইন্ডিয়া। তবে সফরটা মোটেই মসৃণ ছিল না। শুক্রবার দুপুরে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে শহর কলকাতা, যার জেরে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বিমানবন্দরের রানওয়ে। সেই প্রভাব পড়ে ভারতীয় দলের যাত্রাতেও।নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪টায় চেন্নাই থেকে রওনা দেওয়ার কথা থাকলেও বিমানবিভ্রাটে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় দলকে। প্রায় ৪০ মিনিট দেরিতে অবশেষে কলকাতার উদ্দেশ্যে উড়ে আসে সূর্যকুমার যাদবরা। রাতে শহরে পৌঁছয় গোটা দল।

ম্যাচের আগে শনিবার সকালেই একান্ত ব্যক্তিগত কর্মসূচিতে কালীঘাট মন্দিরে পৌঁছে যান দলের প্রধান কোচ Gautam Gambhir। সাদা গাড়িতে এসে কালো পোশাকে মাতৃমূর্তির সামনে আরতি করেন তিনি এবং দলের সাফল্যের কামনায় পুজো দেন। কলকাতায় এলে কালীঘাটে যাওয়া তাঁর কাছে প্রায় অঘোষিত নিয়ম—শুক্রবার রাতে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শনিবার ভোরেই মন্দিরে হাজির হন তিনি।

এবার চোখ ১ মার্চের দিকে। ক্রিকেটের নন্দনকানন Eden Gardens-এ ভাগ্য নির্ধারণের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও West Indies cricket team। সুপার এইট পর্বে দুই দলই একটি করে জয় ও একটি করে পরাজয়ের স্বাদ পেয়েছে। ফলে এই ম্যাচ কার্যত নকআউট। যে দল জিতবে, তার সেমিফাইনালের টিকিট নিশ্চিত। আর হারলেই বিশ্বকাপ অভিযান শেষ।

ইডেনের ঐতিহাসিক মাটিতে তাই অপেক্ষা উত্তেজনার চরম মুহূর্তের—ভূমিকম্পের ধাক্কা সামলে এবার মাঠে ঝড় তুলতে প্রস্তুত টিম ইন্ডিয়া।

Latest