মেদিনীপুর 22° ☁️ · AQI 269 · খারাপ 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ শিবির!

রেইসিং ভয়েস ফাউন্ডেশন হাওড়া আয়োজন করেছিল MSME DFO কর্তৃক AISDO এর সহযোগিতায় ডোমজুর মাকড়দহ অঞ্চলে ছয় সপ্তাহের নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ কর্মশালা । যার মূল উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে - কিভাবে সৌন্দর্য - র উপর পরিচর্যা করে তাকে কর্ম সংস্থানে রূপান্তর করা যায়। রেসিং ভয়েস ফাউন্ডেশন নারীদের স্বনির্ভর হবার প্রচেষ্টার উপর লক্ষ্যপাত করেছে যথেষ্ট দৃঢ়তার সাথে। অনুষ্ঠানের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য ছিল যা হলো - নারীর ক্ষমতায়ন, সমাজে আর্থিক স্বনির্ভরতার উপোযোগ্য করে তোলা

নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ শিবির!

অভিজিৎ হাজরা :রেইসিং ভয়েস ফাউন্ডেশন হাওড়া আয়োজন করেছিল MSME DFO কর্তৃক AISDO এর সহযোগিতায় ডোমজুর মাকড়দহ অঞ্চলে ছয় সপ্তাহের নারী স্বনির্ভরতা প্রশিক্ষণ কর্মশালা । যার মূল উদ্দেশ্য ছিল নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে - কিভাবে সৌন্দর্য - র উপর পরিচর্যা করে তাকে কর্ম সংস্থানে রূপান্তর করা যায়। রেসিং ভয়েস ফাউন্ডেশন নারীদের স্বনির্ভর হবার প্রচেষ্টার উপর লক্ষ্যপাত করেছে যথেষ্ট দৃঢ়তার সাথে। অনুষ্ঠানের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য ছিল যা হলো - নারীর ক্ষমতায়ন, সমাজে আর্থিক স্বনির্ভরতার উপোযোগ্য করে তোলা, সাথে MSME রেজিস্ট্রেশন করা ।

যার থেকে প্রশিক্ষণার্থীরা প্রত্যেকে এই রেজিস্ট্রেশন এর অন্তর্ভুক্ত সমস্ত পরিষেবা পেতে পারে।এর সাথে বিশেষ কিছু কৌশল সম্বন্ধেও উপযুক্ত তথ্য দেওয়া হয় প্রশিক্ষণার্থী দের।যেমন বিউটি থেরাপি ও পেশাগত হবার কিছু গুরুত্বপূর্ন নীতি, ত্বক , চুল মেকআপ এর পরিচর্যার বিশেষ পদ্ধতি, সেলুন নিরাপত্তা এবং ক্লায়েন্ট পরিষেবার মতন বিবিধ উন্নতমানের কৌশল ও তথ্যের মাধ্যমে ছয় সপ্তাহের প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হলো । ‌ এস. কে মন্ডল অ্যাসিস্টেন্স ডিরেক্টর MSME DFO KOLKATA এবং বাসুদেব ব্যানার্জী AISDO এর সহযোগিতায় মাকড়দহ ,ডোমজুর, হাওড়ায় রেসিং ভয়েস ফাউন্ডেশন নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে গেলো,এবং এই রেসিং ভয়েস ফাউন্ডেশন এর কর্ণধার মৌমিতা দাস সমাজের পিছিয়ে থাকা মেয়েদের স্বনির্ভর করে তোলার পরিকল্পনাকে বাস্তবায়িত করলেন । তার এই অদম্য প্রয়াসকে উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণার্থীগণ শত কুর্নিশ ও শুভেচ্ছা জানায়।

সম্পর্কিত খবর

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ হাওড়া

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ

সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে হাওড়া

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে

সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা! হাওড়া

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের