ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া
মাঝে কেটে গিয়েছে ২০ টা বছর। ফের ৭৫৪৬ দিন পর বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। আগামী ১৯ নভেম্বর সেই মহারণ দেখার অপেক্ষায় বসে আপামর ক্রিকেটপ্রেমীরা। ২০০৩ সালের ২৩ শে মার্চ জোহাসেনবার্গে সে বারের মত রিকি পন্টিংয়ের বাহিনীর কাছে ১২৫ রানে হেরে যায় সৌরভ গাঙ্গুলি র মেন ইন ব্লু ব্রিগেড। রোহিত শর্মার টিম ইন্ডিয়া কি সেই হারের বদলা সুদে আসলে তুলতে পারবে ? অপেক্ষায় গোটা দেশ। ২০০৩ সালের সেই একদিনের লড়াই দিয়েই ভবিষৎ বিচার করতে নারাজ ক্রিকেটপ্রেমীরা। বদলেছে টিম ও প্লেয়ার উভয়ই, শুধু ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় থাকবেন ড্রেসিং রুমে। বিগত কয়েকটি ভিন্ন ফরম্যাটের ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে দুই দলেরই । তবুও এবারে তরুণ তুর্কিদের দিয়ে তাকিয়েই আসার আলো দেখছে ভারত। বিরাট কোহলি, শুভমন গিল, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি দের দাপটের দিকেই তাকিয়ে রয়েছে আপামর ভারতবাসী।