চার বছর পর ফিরে আসছে, ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড — শুরু হচ্ছে?
শেষবার আইএফএ শিল্ড আয়োজিত হয়েছিল ২০২১ সালে। দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আবারও মাঠে গড়াতে চলেছে ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা আইএফএ শিল্ড (IFA Shield)। ভারতীয় ফুটবলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করা এই প্রতিযোগিতা চলতি বছরের নভেম্বর মাস থেকে শুরু হতে চলেছে বলে সূত্রে খবর। এই প্রতিযোগিতা আয়োজন করে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)। ১৮৯৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট এক সময় বিশ্বের চতুর্থ প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হিসেবে স্ব
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শেষবার আইএফএ শিল্ড আয়োজিত হয়েছিল ২০২১ সালে। দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে। আবারও মাঠে গড়াতে চলেছে ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা আইএফএ শিল্ড (IFA Shield)। ভারতীয় ফুটবলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করা এই প্রতিযোগিতা চলতি বছরের নভেম্বর মাস থেকে শুরু হতে চলেছে বলে সূত্রে খবর। এই প্রতিযোগিতা আয়োজন করে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)। ১৮৯৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট এক সময় বিশ্বের চতুর্থ প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত ছিল। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “তিনটে আই লিগ এবং তিনটে আইএসএল দল নিয়ে আইএফএ শিল্ড করার পরিকল্পনা রয়েছে। তিনটে আইএসএল দল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান। এর বাইরে তিন আই লিগ দলও খেলবে। ডায়মন্ড হারবার এক্ষেত্রে আগ্রাধিকার পাবে। বাকি দুই দলের নাম আশা করি খুব শীঘ্র জানাতে পারব।” প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনও দলে ক’জন বিদেশি খেলবেন, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ২২ তারিখ দলগুলোর সঙ্গে মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। কলকাতার সল্টলেক স্টেডিয়াম, কল্যাণী স্টেডিয়াম, কিশোরভারতী ও বারাকপুরে খেলা আয়োজনের পরিকল্পনা চলছে।২০২৫ সালের ৮ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রতিযোগিতা চলবে ১৭-১৮ অক্টোবর পর্যন্ত। আইএফএ শিল্ডে খেলে একসময় জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন অনেক কিংবদন্তি ফুটবলার। এই টুর্নামেন্ট নতুন প্রজন্মের ফুটবলারদের জন্য একটি বড় মঞ্চ হিসেবে কাজ করবে বলেই আশা ফুটবল মহলের।
সম্পর্কিত খবর
FOOTBALL
ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে
খেলা
সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার
নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স