অভিজিৎ সাহা : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। ইরান-আমেরিকা সংঘাতের আবহে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় তেলবাহী বহু জাহাজ আটকে পড়েছে। এর প্রভাব পড়েছে ভারতের উপরও। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এবার ভারতীয় নৌসেনার রণতরী পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার।খবর সূত্রে জানা গিয়েছে, হরমুজ প্রণালীর দুই প্রান্তে বহু তেলবাহী জাহাজ দাঁড়িয়ে রয়েছে। ইরানের তরফে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে— এই পথে কোনও জাহাজ চলাচল করলে হামলার মুখে পড়তে পারে। ফলে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অবস্থায় হরমুজে আটকে থাকা ভারতীয় তেলের জাহাজগুলিকে নিরাপদে বের করে আনতে নৌসেনা মোতায়েনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে ভারতীয় আধিকারিক ক্যাপ্টেন পি.সি. মিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ভারতীয় জাহাজ মালিকদের তরফে জাহাজগুলিকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এরপরই জাহাজগুলিকে নিরাপদে ফিরিয়ে আনতে ভারতীয় নৌসেনা পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবারই উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী Narendra Modi। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী Subrahmanyam Jaishankar, জ্বালানি মন্ত্রী Hardeep Singh Puri, অর্থমন্ত্রী Nirmala Sitharaman এবং বাণিজ্যমন্ত্রী Piyush Goyal। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির প্রভাব যাতে দেশের জ্বালানি সরবরাহে না পড়ে, সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। একই সঙ্গে ইরানের প্রশাসনের সঙ্গেও কূটনৈতিক স্তরে যোগাযোগ